Sponsor

Header Ads
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

  • = ''খতিয়ান'' কি?
  • = ''সি এস খতিয়ান'' কি?
  • = ''এস এ খতিয়ান'' কি?
  • = ''আর এস খতিয়ান'' কি?
  • = ''বি এস খতিয়ান'' কি?
  • =“দলিল” কাকে বলে?
  • =“খানাপুরি” কাকে বলে?
  • = ''নামজারি'' কাকে বলে ?
  • =“তফসিল” কাকে বলে?
  • =“দাগ” নাম্বার/''কিত্তা'' কাকে বলে?
  • = “ছুটা দাগ” কাকে বলে?
  • = ''পর্চা'' কাকে বলে ?
  • = ''চিটা'' কাকে বলে ?
  • = ''দখলনামা'' কাকে বলে ?
  • = “খাজনা” ককে বলে?
  • = ''বয়নামা'' কাকে বলে ?
  • = ''জমাবন্দি'' কাকে বলে ?
  • = ''দাখিলা'' কাকে বলে ?
  • = ''DCR'' কাকে বলে ?
  • =“কবুলিয়ত” কাকে বলে ?
  • = “ফারায়েজ” কাকে বলে?
  • = “ওয়ারিশ” কাকে বলে?
  • = ''হুকুমনামা'' কাকে বলে ?
  • = ''জমা খারিজ'' কাকে বলে ?
  • = ''মৌজা'' কি/ কাকে বলে ?
  • = “আমিন” কাকে বলে?
  • = “কিস্তোয়ার” কাকে বলে?
  • = “সিকস্তি” কাকে বলে ?
  • = “পয়ন্তি” কাকে বলে?

  • = ''খতিয়ান'' কি?
মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। এতে ভূমধ্যাধিকারীর নাম ও প্রজার নাম, জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি, খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে সিএস, এসএ এবং আরএস উল্লেখযোগ্য। ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “থতিয়ান” বলে। খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক।

  • = ''সি এস খতিয়ান'' কি?
১৯১০-২০ সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজা নকশা এবং প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিররণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন সিএস খতিয়ান নামে পরিচিত।
  • = ''এস এ খতিয়ান'' কি?
১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাসের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন। তৎপর সরকারি জরিপ কর্মচারীরা সরেজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে যে খতিয়ান প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে পরিচিত। কোনো অঞ্চলে এ খতিয়ান আর এস খতিয়ান নামেও পরিচিত। বাংলা ১৩৬২ সালে এই খতিয়ান প্রস্তুত হয় বলে বেশির ভাগ মানুষের কাছে এসএ খতিয়ান ৬২র
খতিয়ান নামেও পরিচিত।
  • আর এস খতিয়ান'' কি?
একবার জরিপ হওয়ার পর তাতে উল্লেখিত ভুলত্রুটি সংশোধনের জন্য পরবর্তীতে যে জরিপ করা হয় তা আরএস খতিয়ান নামে পরিচিত। দেখা যায় যে, এসএ জরিপের আলোকে প্রস্তুতকৃত খতিয়ান প্রস্তুতের সময় জরিপ কর্মচারীরা সরেজমিনে তদন্ত করেনি। তাতে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। ওই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি মাপ-ঝোঁক করে পুনরায় খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নিয়েছেন। এই খতিয়ান আরএস খতিয়ান নামে পরিচিত। সারাদেশে এখন পর্যন্ত তা সমাপ্ত না হলেও অনেক জেলাতেই আরএস খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে।
সরকারি আমিনরা মাঠে গিয়ে সরেজমিনে জমি মাপামাপি করে এই খতিয়ান প্রস্তুত করেন বলে তাতে ভুলত্রুটি কম লক্ষ্য করা যায়। বাংলাদেশের অনেক এলাকায় এই খতিয়ান বি এস খতিয়ান নামেও পরিচিত।
= বি এস খতিয়ানঃ
সর্ব শেষ এই জরিপ ১৯৯০ সা পরিচালিত হয়। ঢাকা অঞ্চলে মহানগর জরিপ হিসাবেও পরিচিত।
.
= “দলিল” কাকে বলে?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবেতাকে দলিল বলে।
= “খানাপুরি” কাকে বলে?
জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।
= নামজারি কাকে বলে ?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।
= “তফসিল” কাকে বলে?
জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে “তফসিল” বলে। তফসিলে, মৌজার নাম, নাম্বার, খতিয়ার নাম্বার, দাগ নাম্বার, জমির চৌহদ্দি, জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে।
= “দাগ” নাম্বার কাকে বলে? / কিত্তা কি ?
দাগ শব্দের অর্থ ভূমিখ-। ভূমির ভাগ বা অংশ বা পরিমাপ করা হয়েছে এবং যে সময়ে পরিমাপ করা হয়েছিল সেই সময়ে ক্রম অনুসারে প্রদত্ত ওই পরিমাপ সম্পর্কিত নম্বর বা চিহ্ন।
যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন মৌজা নক্সায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদ নাম্বার দেয়া হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে। একেক দাগ নাম্বারে বিভিন্ন পরিমাণ ভূমি থাকতে পারে। মূলত, দাগ নাম্বার অনুসারে একটি মৌজার অধীনে ভূমি মালিকের সীমানা খূটিঁ বা আইল দিয়ে সরেজমিন প্রর্দশন করা হয়। দাগকে কোথাও কিত্তা বলা হয়।
“ছুটা দাগ” কাকে বলে?
ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন নাম্বার ভুলে বাদ পড়ে তাবে ছুটা দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুন: সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার বাদ যায় তাকেও ছুটা দাগ বলে।
.পর্চা'' কাকে বলে ?
= আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের বসবাস উপযোগী বসতভিটা এবং চাষাবাদযোগ্য
জমিকে নির্ভেজাল
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা করা হয় তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক তসদিব বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শোনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলে।
= চিটা কাকে বলে?
একটি ক্ষুদ্র ভূমির পরিমাণ, রকম ইত্যাদির পূর্ণ বিবরণ চিটা নামে পরিচিত। বাটোয়ারা মামলায় প্রাথমিক ডিক্রি দেয়ার পর তাকে ফাইনাল ডিক্রিতে পরিণত করার আগে অ্যাডভোকেট কমিশনার সরেজমিন জমি পরিমাপ করে প্রাথমিক ডিক্রি মতে সম্পত্তি এমনি করে পক্ষদের বুঝায়ে দেন। ওই সময় তিনি যে খসড়া ম্যাপ প্রস্তুত করেন তা চিটা বা চিটাদাগ নামে পরিচিত।
= দখলনামা কাকে বলে?
দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে সরকার পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন তাকে দখলনামা বলে।
সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন। কোনো ডিক্রিজারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলাম বিক্রয় হলে আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট প্রদান করেন তাকেও দখলনামা বলা হয়। যিনি সরকার অথবা আদালতের নিকট থেকে কোনো সম্পত্তির দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে যে, দখলনামা প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে।
= “খাজনা” ককে বলে?
সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে।.
= পর্চা'' কাকে বলে ?
১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম ক্রেতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ দেন তা বায়নামা নামে পরিচিত।
বায়নামায় নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে। কোনো নিলাম বিক্রয় চূড়ান্ত হলে ক্রেতার অনুকূলে অবশ্যই বায়নামা দিতে হবে।
যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বায়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়।
= জমাবন্দিঃ
জমিদারি আমলে জমিদার বা তালুকদারের সেরেস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ করার নিয়ম জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে তহশিল অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয় এবং তা জমাবন্দি নামে পরিচিত।
= = ''দাখিলা'' কাকে বলে ?
সরকার বা সম্পত্তির মালিককে খাজনা দিলে যে নির্দিষ্ট ফর্ম বা রশিদ ( ফর্ম নং১০৭৭) প্রদান করা হয় তা দাখিলা বা খাজনার রশিদ নামে পরিচিত।
দাখিলা কোনো স্বত্বের দলিল নয়, তবে তা দখল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে।
= ''DCR'' কাকে বলে ?
 ভূকর ব্যতিত আন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয় তাকে DCR বলে।
=“কবুলিয়ত” কাকে বলে ?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
= “ফারায়েজ” কাকে বলে?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
= ''হুকুমনামা'' কাকে বলে ?
আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেয়ার পর প্রজার স্বত্ব দখল প্রমাণের দলিলকে বুঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্রই আমলনামা।
= ''জমা খারিজ'' কাকে বলে ?
জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নুতন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।
= ''মৌজা'' কি/ কাকে বলে ?
CS জরিপ / ক্যাডষ্টাল জরিপ করা হয় তখন থানা ভিত্তিক এক বা একাধিক গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা অালাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দিয়ে চিহ্তি করা হয়েছে। আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মৌজা বলে।। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা ঘঠিত হয়।
= “আমিন” কাকে বলে?
ভূমি জরিপের মাধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তত ও ভূমি জরিপ কাজে নিজুক্ত কর্মচারীকে আমিন বলে।
= “কিস্তোয়ার” কাকে বলে?
ভূমি জরিপ কালে চতুর্ভুজ ও মোরব্বা প্রস্তত করার পর সিকমি লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভুমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।
.= “সিকস্তি” কাকে বলে ?
নদী ভাংঙ্গনের ফলে যে জমি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাকে সিকন্তি বলে। সিকন্তি জমি যদি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয় তাহলে সিকন্তি হওয়ার প্রাক্কালে যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।
= “পয়ন্তি” কাকে বলে?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।

আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের বসবাস উপযোগী বসতভিটা এবং চাষাবাদযোগ্য
জমিকে নির্ভেজাল রাখতে আপনি সচেতন হোন।

বুধবার, ২০ মার্চ, ২০১৯


১। বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি?
উঃ ক্যানডোর।
২। বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি?
উঃ উট পাখি।
৩। সবেচেয় দ্রুততম পাখি কোনটি?
উঃ সুইফট বার্ড।
৪। সবচেয়ে ছোট পাখি কোনটি?
উঃ হামিং বার্ড।
৫। কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে?
উঃ পায়রা।
৬। স্কেভেনজিং পাখি বলা হয় কাকে?
উঃ কাক ও শকুন।
৭। কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়?
উঃ অস্ট্রিচ পাখি।
৮। কোন পাখি পেছন দিকে উড়তে পারে?
উঃ হামিং বার্ড।
৯। যে পাখি বাসা তৈরি করে না?
উঃ কোকিল।
১০। কোন পাখি আকাশে ডিম পারে এবং মাটিতে
পড়ার আগে উড়তে পারে?
উঃ হোমা পাখি।
.
১. প্রশ্ন : রূপান্তরিত মূল কোনটি?
উত্তর : মিষ্টি আলু।
২. প্রশ্ন : পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
উত্তর : ঈস্ট।
৩. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফল কী?
উত্তর : কাঁঠাল।
৪. প্রশ্ন : বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
উত্তর : পানি-তাপ-বায়ু।
৫. প্রশ্ন : পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
উত্তর : জবা।
৬. প্রশ্ন : ব্যাঙের ছাতা এক ধরনের-
উত্তর : ছত্রাক জাতীয় উদ্ভিদ।
৭. প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস-
উত্তর : বাঁশ।
৮. প্রশ্ন : সয়াবিন কি জাতীয় শস্য?
উত্তর : তেল জাতীয়।
৯. প্রশ্ন : পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
উত্তর : তিন প্রকার।
১০. প্রশ্ন : কোনটি অপুষ্পক উদ্ভিদ?
উত্তর : ব্যাঙের ছাতা।
১১. প্রশ্ন : মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে উদ্ভিদ কেমন দেখায়?
উত্তর : পাতা হলুদ দেখায়।
১২. প্রশ্ন : কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
উত্তর : ফসফরাস।
১৩. প্রশ্ন : কীসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
উত্তর : সালফার।
১৪. প্রশ্ন : ক্লোরোফিলের মধ্য কোন ধাতব আয়ন আছে?
উত্তর : ম্যাগনেসিয়াম।
১৫. প্রশ্ন : গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?
উত্তর : অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য।
১৬. প্রশ্ন : পাতা পীতবর্ণ ধারণ করে কীসের অভাবে?
উত্তর : নাইট্রোজেনের।
১৭. প্রশ্ন : ক্লোরোফিল অণুর উপাদান কী?
উত্তর : ম্যাগনেসিয়াম।
১৮. প্রশ্ন : গাছের খাদ্যতালিকায় আছে-
উত্তর : N, P, K, S & Zn.
১৯. প্রশ্ন : কীসের অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে?
উত্তর : ম্যাগনেসিয়াম এবং লৌহ।
২০. প্রশ্ন : উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
উত্তর : নাইট্রোজেন।
.
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ টমাস আলবা এডিসন, আবিষ্কারের সাল-১৮৭৯ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৭ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯৩১ইং।
প্রশ্নঃ ঘাস কাটার যন্ত্রের নাম কি?
উত্তরঃ লন মেয়ার।
প্রশ্নঃ সাইকোলজি (Psychology) কি?
উত্তরঃ মনোবিদ্যা।
প্রশ্নঃ বোটানি (Botany) কি?
উত্তরঃ উদ্ভিদ বিদ্যা।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তরঃ তিহানে-১।
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি?
উত্তরঃ লাইব্রেরি অফ কংগ্রেস।
প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি?
উত্তরঃ নীল তিমি।
প্রশ্নঃ পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২১ শে জুন।
প্রশ্নঃ পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।
প্রশ্নঃ সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তরঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।
↪প্রশ্নঃ বিশ্বের উল্লেখ্য যোগ্য ট্যাবলেট কম্পিউটারের নাম কি কি?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।
↪প্রশ্নঃ অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।
↪প্রশ্নঃ ঘূর্ণিঝড় "আইলা"র অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরণের প্রানী।
↪প্রশ্নঃ ক্যাসেট আবিষ্কার করেন কে?(অডিও)
উত্তরঃ ফিলিপস কোম্পানী, আবিষ্কারের সাল-১৯৬৩।
↪প্রশ্নঃ ক্যাসেট আবিষ্কার করেন কে?(বিডিও)
উত্তরঃ সনি কোমাপানী, আবিষ্কারের সাল-১৯৬৩।
↪প্রশ্নঃ দোলক ঘড়ি আবিষ্কার করেন কে?
উত্তরঃ সি.হাইজেন্স, আবিষ্কারের সাল- ১৬৫৭ ইং, আবিষ্কারকের জন্ম- ১৬২৯ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৬৯৫ ইং।
↪প্রশ্নঃ ভারী পানির সংকেত কি?
উত্তরঃ D2O
↪প্রশ্নঃ আমরা যে চক দিয়ে লিখি তা কিসের তৈরী?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) চুনাপাথর।
↪প্রশ্নঃ চুনের পানি বা চুনের সংকেত কি?
উত্তরঃ Ca(OH)
↪প্রশ্নঃ কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়?
উত্তরঃ ব্রেইন
↪প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস কি?
উত্তরঃ বাঁশ
↪প্রশ্নঃ একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
উত্তরঃ পাঁচটি
↪প্রশ্নঃ একটি রানী মৌমাছি কত বার ডিম পাড়ে?
উত্তরঃ ১০০০ বার।



☞ বৃহত্তম দেশ — রাশিয়া
☞ বৃহত্তম মহাদেশ — এশিয়া
☞ বৃহত্তম মহাসাগর — প্রশান্ত মহাসাগর
☞ বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে)
☞ বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়)
☞ বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
☞ বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
☞ বৃহত্তম যাদুঘর — ব্রিটিশ মিউজিয়াম (বৃটেন)
☞ বৃহত্তম বিমান বন্দর — জেদ্দা বিমানবন্দর
☞ বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক
☞ বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান সাগর (লবনাক্ত হ্রদ)
☞ বৃহত্তম নদী – নীল নদ
☞ বৃহত্তম জলপ্রপাত — নায়গ্রা
☞ বৃহত্তম প্রাণী — নীল তিমি
☞ বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি
☞ বৃহত্তম দিন — ২১ জুন
☞ বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর
☞ বৃহত্তম অফিস – পেন্টাগন বিল্ডিং
☞ এশিয়ার সর্ববৃহত্ পর্বতমালা- হিমালয়
☞ বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী —নীল তিমি
☞ বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক (সৌদি আরব)
☞ বৃহত্তম গ্রন্থাগার — লাইব্রেরী অব দ্য কংগ্রেস (আমেরিকা)
☞ বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)!


↔ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ বা Thanks লিখুন 

শনিবার, ১৬ মার্চ, ২০১৯


পৃথিবীতে সমস্ত রকমের মানুষ বসবাস করে এরই মধ্যে এমন কিছু মানুষ আছে যে খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না, কোন ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে ঠিক অন্যদিকে এমন ও কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে খুবই ভয় পায় তারা ভাবে যে এই খারাপ কাজ করলে হয়তো তারা সংকটের মধ্যে পড়তে পারে কিন্তু তাদের ভাবনার সম্পূর্ণ উল্টোটাই হয় কারণ প্রায়ই খারাপ মানুষের সঙ্গে কোন খারাপ কিছু হয় না কিন্তু ভালো মানুষের সাথে সর্বদা খারাপটাই হয়। আপনি কি কখনো এই কথায় মনোযোগ দিয়েছেন যে এটা কেন হয়? ভালো মানুষকে সর্বদা কেন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। হয়তো এরকমই কোন বিচার আপনার মনে এসেছে, কিন্তু এর জবাব আপনি পাননি আমরা আপনাকে এই প্রবন্ধের মাধ্যমে এই প্রশ্নের সঠিক জবাব দেব,আসলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক একই প্রশ্ন করেছিল যে ভালো মানুষের সাথে সর্বদা কেন খারাপটাই হয়? তখন এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল।


অধিকতর ও লোক এই ব্যাপারে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এর মাধ্যমে সমস্ত বিশ্বকে অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিল, যখন মানুষ কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন এই জ্ঞান তাকে প্রেরিত করে, একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ কে এই প্রশ্ন করেছিলো হে প্রভু! সর্বদা কেন ভালো মানুষের সাথেই খারাপ হয়? তখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল এটা বোধহয় যে ভালো মানুষের সাথে খারাপ টা হচ্ছে কিন্তু আদৌ এরূপ হয় না যে সমস্ত ব্যক্তিরা সদাচারী হয় এবং সর্বদা ঈশ্বরকে প্রেম করে তারা চায় যে তাদের আগের জন্মের সমস্ত পাপ যেন শীঘ্রই শেষ হয়ে যায়। এবং তারা যাতে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তির প্রাপ্তি করতে পারে।


ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে মানুষ তার আগের জন্মে কত যে পাপ করেছিল তার ফল বসত সে সৎ জ্ঞান লাভ করেছে। সে সদাচারি মানুষ এ পরিবর্তিত হলেও সমস্ত মানুষকে তার আগের জন্মের পাপ কর্মের ফল তাকে অবশ্যই ভুগতে হয় এমনকি দেবতারা ও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করে। এই কারণে ভগবান বিষ্ণু রাম রূপে বালি কে বধ করার পরে শ্রী কৃষ্ণ রূপে শিকারির হাতে তীর বদ্ধ হয়েছিল।


এইসব মানুষের কর্মের ফল যা মানুষের জীবনে কষ্ট রুপে আসে।যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন মানুষ এই সব থেকে মুক্তি লাভ করে এবং সে মুক্তির পথ লাভ করে। এইসব কারণে ভালো মানুষের সাথে কখনো কখনো খারাপ হয় কিন্তু বাস্তবে তারা তাদের আগের জন্মের পাপ কর্মের ফল ভোগ করছে। এরপর মানুষ কর্মের ফল ভোগ করে মুক্তি লাভ করে।

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

BCS & Govt Job Preparation

১.‘এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ’ এর রচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
২.‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
৩.‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
৪.‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।
৫.‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
৬.‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
৭.‘স্বৈরাচারের দশ বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
৮.‘কড়ি দিয়ে কিনলাম’ উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।
৯.‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
10.‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
11.‘কমলাকান্তের দপ্তর’ কোন ধরনের রচনা?
উঃ র্তীযক ব্যঙ্গাত্মক।
12.‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
13.‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।
14.‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন।
15.‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
16.‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
17.‘কবর’ নাটকটির রচিয়তা কে?
উঃ মুনীর চৌধুরী।
18.‘কবর’ নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
19.‘কবর’ নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
20.‘কবর’ কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।
21.‘কবর’ কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?
উঃ রাখালী।

পুরস্কার সম্পর্কিত যেসব প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে
★ ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উঃ- সাহিত্য
★ কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়?
উঃ- ইউনেস্কো থেকে
★ প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?
উঃ- খান আব্দুল গফফর খান
★ নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?
উঃ- ৬টি [সাহিত্য, শান্তি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি]
★ নোবেল পুরস্কার প্রতিবছর কোথায় দেওয়া হয়?
উঃ- স্টকহোম
★ সি.কে.নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম জেতেন?
উঃ- লাল অমরনাথ
★ নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়?
উঃ- ওসলো
★ প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উঃ- রবীন্দ্রনাথ(১৯১৩)
★ ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে?
উঃ- সামাজিক কাজকর্ম
★ প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জেতেন?
উঃ- ইউ থান্ট
★ নিশাই পাকিস্তান পুরস্কার কে পান?
উঃ- মোরাজী দেশাই
★ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
উঃ- বিশ্বনাথন আনন্দ
★ অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উঃ- খেলাধূলার অবদানের জন্য
★ পুলিত্জার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উঃ- সাংবাদিকতা ও সাহিত্য
★ রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?
উঃ- ফিলিপিন্স
★ ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?
উঃ- ভারতরত্ন
★ ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি?
উঃ- পরমবীর চক্র
★ ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime) অ্যাওয়ার্ড কোনটি?
উঃ- অশোকচক্র
★ জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উঃ- সাহিত্যকর্ম
★ প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান?
উঃ- আশাপূর্ণা দেবী (প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য)
★ দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উঃ- খেলার কোচেদের জন্য
★ প্রথম মহিলা যিনি পুলিত্জার পুরস্কার পান?
উঃ- ঝুম্পা লাহিড়ী
★ অস্কার পুরস্কার দেওয়া হয়?
উঃ- সিনেমা জগত্ এর ক্ষেত্রে
★ প্রথম ভারতীয় যিনি অস্কার পান?
উঃ- ভানু আথাইয়া
★ প্রথম ভারতীয় যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান?
উঃ- চন্দ্রশেখর ভেঙ্কট রমন
★ রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
উঃ- ভি.এস.নাইপল(২০০১)

                      IMPORTANT G.K⬇️


১) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি — প্রতিভা পাটিল।
২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী — ইন্দিরা গান্ধী।
৩) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল — সরোজিনী নাইডু।
৪) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী — সুচেতা কৃপালিনী।
৫) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড — রিতা ফারিয়া।
৬) ভারতের প্রথম মিস ইউনিভার্স — সুস্মিতা সেন।
৭) ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক — জিনাত আমন।
৮) ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল — লারা দত্ত।
৯) ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড — অদিতি গোয়িত্রিকার।
১০) ভারতের প্রথম মিস আর্থ — নিকোলে ফারিয়া। ১১) ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী — মাদার টেরেসা।
১২) ভারতের প্রথম মহিলা স্নাতক —  ২০১৯
১৩) ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) — কামিনী রায়। ১৪) ভারতের প্রথম মহিলা ট্রেন চালক — সুরেখা যাদব।
১৫) ভারতের প্রথম মহিলা আইনজীবী — কর্নেলিয়া সোরাবজী।
১৬) ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) — লেয়লা শেঠ।
১৭) ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) — এম. ফতিমা বিবি।
১৮) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু — আরতি সাহা।
১৯) ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী — রাজকুমারী অমৃতা কৌর।
২০) ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) — মীরা কুমার।
২১) ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা — বাচেন্দ্রী পাল।
২২) ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) — কোনেরু হাম্পি।
২৩) ভারতের প্রথম মহিলা IAS অফিসার — ঈশা বসন্ত যোশী।
২৪) ভারতের প্রথম মহিলা IPS অফিসার — কিরন বেদী।
২৫) ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট — পি. টি. উষা।
২৬) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী — মমতা ব্যানার্জী।
২৭) ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. — কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য।
২৮) ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) — হরিতা কৌর দেওল।
২৯) ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা — কমলজিৎ সাঁধু।
৩০) ভারতের প্রথম মহিলা ডক্টরেট (বিজ্ঞান) — অসীমা চ্যাটার্জী।
৩১) ভারতের প্রথম বুকার প্রাইজ জয়ী মহিলা — অরুন্ধতী রায়।
৩২) ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল — পুনীতা অরোরা।
৩৩) ভারতের প্রথম অশোক চক্র জয়ী মহিলা — নীরজা ভানোট।







1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ) আয়নো স্তর থেকে I
2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I
উঃ) ধানের খড় I
3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ) 1:2,50,000
4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I
উঃ) পেরাম্বুর I
5. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ) হিমরেখা I
6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ I
উঃ) হিমাচল প্রদেশ I
7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ) লোয়েস I
8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ) নাইট্রোজেন I
9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন I
10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I
11. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ) স্তূপ পর্বত I
12. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ) মরু মাটিতে I
13. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ) গম I
14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ) উত্তর ভারতে I
15. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ) পশ্চিমবঙ্গে I
16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ) পর্যায়ন I
17. ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ) ঘন লাল (Dark Red) I
18. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ) পলিমৃত্তিকা I
19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ) আনাইমুদি I
20. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ) মন্থকূপ I
21. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?
উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I
22. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?
উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I
23. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I
24. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় I
25. Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?
উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I
26. গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?
উঃ) 2015 সালের 13 ই মে I
27. কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?
উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায় I
28. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?
উঃ) Family Planning Association Of India, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে I
29. ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?
উঃ) 1941 সালের আদমশুমারিতে I
30. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?
উঃ) ডব্লু. ডব্লু. হান্টার I
31. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?
উঃ) ডক্টর মনমোহন সিং I
32. ভারতে National Horticulture Mission চালু হয় কবে ?
উঃ) 2005-06 সালে I
33. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?
উঃ) নলধারী I
34. ‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?
উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে I
35. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?
উঃ) হিমাচল প্রদেশ I
36. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?
উঃ) 2004 সালে I
37. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?
উঃ) 1950 সালে I
38. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?
উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।
39. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?
উঃ) 1948 সালে I
40. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
উঃ) ডলফিন I
41. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?
উঃ) নেভ I
42. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?
উঃ) স্ফীর্ণ I
43. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
উঃ) সিয়াচেন হিমবাহ I
44. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?
উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড I
45. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?
উঃ) 2.5 বছর I
46. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?
উঃ) 1/4 অংশ I
47. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?
উঃ) পিরামিড চূড়ার উদাহরণ I
48. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ?
উঃ) রাইজার I
49. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?
উঃ) .05ডিগ্রি -1ডিগ্রি I
50.এস্কিমো ভাষায় ‘নুনাটাক্স’ এর বাংলা অর্থ কি ?
উঃ) ‘তুষার মুক্ত ভূমি’ I
51. আইরিশ শব্দ ‘গাইজার’ এর অর্থ কি ?
উঃ) গর্জন করা I
52. ব্লো আউট ভারতে কি নামে পরিচিত ?
উঃ) ধান্দ I
53. ক্রিকমে ক্ষয়চক্রে গঠিত সমভূমিকে কি নামে অভিহিত করেন ?
উঃ) ‘Pan Plane’ নামে I
54. আচরণগত ভূগোলের প্রধান প্রবক্তা কে ?
উঃ) কেটস্ I
55. ভূমির উলম্ব কোন্ মাপা হয় কোন যন্ত্রে ?
উঃ) অ্যাবনি লেভেল এ I
56. কোন অভিক্ষেপে গ্রীনল্যান্ডের সঠিক অবস্থান দেখানো যায় ?
উঃ) অর্থমরফিক অভিক্ষেপে I
57. 2012 সালের জীববৈচিত্র সম্মেলন কোথায় সংঘটিত হয় ?
উঃ) হায়দ্রাবাদে I
58. Vital Statistics এর জনক কে ?
উঃ) ক্যাপ্টেন জন গ্রাউন্ট I
59. সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনক কে ?
উঃ) গ্রিফিথ টেলর (1949) I
60. সামাজিক সমস্যার সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকে কি বলে I
উঃ) আরগন (Ergon) I
61. 1999 সালে প্রেরিত IRS-P5 উপগ্রহের নাম কি ?
উঃ) CARTOSAT-1
62. কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন ?
উঃ) Gaspard Felix Tournachor (1858)
63. অভিসারী ফটোচিত্রে কয়টি ক্যামেরা ব্যবহার করা হয় ?
উঃ) দুটি I
64. CAC এর পুরা নাম কি ?
উঃ) Computer Assisted Cartography.
65. বায়ুযান থেকে ভূপৃষ্ঠের কোন একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণকে কি বলে ?
উঃ) পিন-বিন্দু ফটোগ্রাফি I
66. ‘ব্যবহারিক’ ভূগোল শব্দের প্রবক্তা কে ?
উঃ) এ.জে.হার্বার্টসন I
67. ব্যবহারিক ভূগোলে ‘মেগাজিওগ্রাফিক্যাল’ শব্দ কে ব্যবহার করেন ?
উঃ) পিটার নংস I
68. ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয় ?
উঃ) 1951 এর পর I
69. WGS এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) World Geographic Society .
70. GIS এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কি ?
উঃ) Arc View Software
71. আধুনিক GIS এর সূত্রপাত কবে ঘটে ?
উঃ) 1964 সালে কানাডায় I
72. Arc/info সফটওয়্যার এর প্রস্তুতকারক সংস্থার নাম কি ?
উঃ) ESRI .
73. Resolution কয় প্রকারের হয় ?
উঃ) চার প্রকারের I
74. LANDSAT 1,2,3 এর Temporal Resolution এর সময়সীমা কত ?
উঃ) 18 দিন I
75. ভারতে মিথ্যা রং হিসেবে বসতিকে কি রঙে দেখানো হয় ?
উঃ) Greenish Blue রঙে I
76. রাষ্টার ডাটার মৌলিক উপাদানের নাম কি ?
উঃ) পিক্সেল I
77. ভারত কবে IRS কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ?
উঃ) 1988 সালে I
78. উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশচিত্রের ত্রিমাত্রিক ব্যখ্যা করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ) স্টিরিও স্কোপ I
79. GDES কোন দেশের কৃত্রিম উপগ্রহ ?
উঃ) ইউ এস এ I
80. সানসিনক্রোনাস উপগ্রহ কোন অঞ্চল বরাবর আবর্তিত হয় ?
উঃ) মেরু অঞ্চল বরাবর I
81. Natural Milieux ধারণার প্রবর্তক কে ?
উঃ) ভিদাল দ্যা লা ব্লাশ I
82. নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ?
উঃ) গ্রিফিথ টেলর I
83. নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগোলিক তাত্বিক পদ্ধতি কোন টি ?
উঃ) সম্ভাবনাবাদ I
84. মাত্রিক বিপ্লবের সূচনা পর্ব কোন দশক ?
উঃ) 1950-60 এর দশক I
85. অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
উঃ) জন লক I
86. লেবেনস্ রাউম তত্বের প্রবক্তা কে ?
উঃ) র‌্যাটজেল I
87. ভূগোলে প্রণালীবদ্ধতা কয় প্রকার ?
উঃ) দুই প্রকার I
88. দৈশিক স্বাতন্ত্র্যবাদের অর্থ কি ?
উঃ) দেশ হল বিশেষ নিয়ন্ত্রণকারী সম্পন্ন স্বাধীন এক পৃথক বিষয় I
89. ডেভিড হার্ভে তার কোন গ্রন্থে ‘সামন্ধীক দেশ’ এর ধারণা দেন ?
উঃ) ‘Social Justice and The City’ নামক গ্রন্থে (1973) I
90. এক বা একাধিক সম ধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে কি বলে ?
উঃ) অঞ্চল I
91. গোর্খাল্যান্ড আন্দোলন ভূগোলের দৃষ্টিতে কোন বোধের ভিত্তিতে সংগঠিত ?
উঃ) আঞ্চলিকতা বোধ I
92. জাতীয়তাবাদের ক্ষুদ্র সংস্করণ কি ?
উঃ) আঞ্চলিকতবাদ I
93. কালিক ভূগোলের প্রবক্তা কে ?
উঃ) হ্যাগার স্ট্রেণ্ড I
94. মূলক ভূগোলের উত্তোরক কোন মার্কসীয় দার্শনিক পরিচিত ?
উঃ) ডেভিড হার্ভে I
95. কোন দশকে নারীবাদ ভূগোলের পটভূমি তৈরী হয় ?
উঃ) 1970 দশকের মাঝামাঝি I
96. নৃতাত্ত্বিক ক্লদ-লেভিস্ট্রাউস ভূগোলের কোন মতবাদের সঙ্গে যুক্ত ?
উঃ) ভূগোলের গঠণবাদ I
97. ‘A Geographical Introduction to History'(1924) গ্রন্থের রচয়িতা কে ?
উঃ) লুসিয়েন ফেবর I
98. কোন দেশ ভূগোলের ধ্রুপদী পর্যায়ের আঁতুড় ঘর ?
উঃ) জার্মানী I
99. ভূগোলের ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে ?
উঃ) 1859 সালে I
100. জিওক্র্যাটিক মতবাদের মূল বক্তব্য কি ?
উঃ) মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতিদ্বারা নিয়ন্ত্রিত I
========================================