Sponsor

Header Ads
রাজনৈতিক কার্যকলাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনৈতিক কার্যকলাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯


এই ভাবেই প্রচার করছেন সব নেতা নেত্রী



ভোটের বোতাম টেপার আগে মনে রাখবেন
1 . কন্যাশ্রী প্রকল্প।
2. রূপশ্রী প্রকল্প।
3. যুবশ্রী প্রকল্প।
4. সবুজ সাথী প্রকল্প।
5 . গতিধারা প্রকল্প।
6. স্বাস্থ্য সাথী প্রকল্প।
7. গরীব স্কুল ছাত্র ছাত্রীদের ব্যাগ প্রদান।
8. গ্রামের কাঁচা রাস্তা গুলো কে পাকা করা।
9. তোলাবাজি বন্ধ।
10. চোখ রাঙানি বন্ধ।
11. কলেজ ক্যাম্পাসে রাজনীতি মিছিল-মিটিং বন্ধ।
12. ছাত্রছাত্রীরা নির্ভয় স্কুল থেকে ঘরে ফেরা।
13. নারী সুরক্ষা অধিক বেড়ে যাওয়া।
14. গরিবের আপদে বিপদে ছুটে আসা।
15. নিজের এলাকা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
16. মন্দির মসজিদ বিভেদ না মানা পরধর্ম সহিষ্ণুতা।
17. বাংলার উৎসব আজ বিশ্বদরবারে স্থান পাওয়া।
18. স্কুল ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় বই ও খাতা প্রদান।
19. গরিবের আপদে-বিপদে দ্রুত এগিয়ে আসা।
20. হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন।
21. শিশু চুরি উধাও।
22. নিরপেক্ষ নির্বাচন।
23. বিশ্ববিদ্যালয় স্থাপন ও কর্মী নিয়োগ।
24. যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি।
25. সিভিক ভলেন্টিয়ার দের মাইনে বাড়ানো।
26. মাওবাদী জঙ্গলমহল আজ রূপকথার গল্প।
27. বিরোধীদের মুখে আজ কুলুপ আঁটা।
28. সজল ধারা প্রকল্প ও ঘরে ঘরে পানীয় জল।
29. সততার প্রতীক।
30. সমস্ত শ্রেনীর মানুষকে নিয়ে একসাথে পথ চলা।
31. রাজনীতি তে দ্বিচারিতা উধাও।
32. সেভ ড্রাইভ সেভ লাইফ এখন জাতীয় স্তরে উচ্চারিত।
33.বেকারদের কর্মসংস্থান করে দেওয়ার প্রবল প্রচেষ্টা।
34. শিক্ষা জগতে এক ব্যাপক নবজাগরণ।
35. সাধারণ মানুষের প্রতি অফুরন্ত ভালোবাসা।
36. প্রাকৃতিক দুর্যোগে চাষীদের পাশে থাকা।
37. কন্যাশ্রী মারফত বিশ্ববাংলা কে শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠা করা।
38. সরকারী হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা।
39. সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যে ওষুধ দেওয়া।
40. গ্রাম এলাকার মানুষের পাশে থাকা।
41. ক্লাব উন্নয়নে 2 লাখ টাকা প্রদান।
42. হঠাৎ করে কোন সরকারি অফিসে বা দপ্তরে প্রবেশ করা এবং ঠিকঠাক কাজ হচ্ছে কিনা দেখা।
43. রাজ্যের সাধারণ মানুষের বাকস্বাধীনতা।
44. বর্ষাকালে তিরপল কম্বল প্রদান করা।
44. এলাকার মানুষের খোঁজ খবর রাখা।
45. বোমাবাজি বন্ধ।
46. গরিব মানুষকে 2 টাকা কেজি দরে চাল দেওয়া।
47. গ্রামের হাটে ঘাটে লাইট।
48. বিগত সরকারের এত ঋণ থাকা সত্ত্বেও মাথা উঁচু করে বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছানো।
49. Primary TET পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে ওই  ছেলে টা এ কথা বলা।
50. কৌটা নাড়িয়ে আর জোরজবস্তি দেখা যায় না।
51. রাজ্যের রাস্তাঘাট ঝা চকচকে।
52. সরকারি কর্মচারীদের আজ তাদের কর্ম শেষ করে বাড়ি ফিরেতে হয়। বাকি কাজ কালে হবে এসব আজ অতীত।
53. রাজ্য জুড়ে নতুন ডিসিপ্লিন আজ মানুষকে ভাবাচ্ছে।
54. যিনি বিবেকানন্দের আদর্শ মেনে চলেন।
55. যার মুখে সবসময় রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দের কথা ভেসে আসে।
56. রাজ্যের মানুষ যাকে দেখে ভোট দেয়।
57. বেকার সমস্যা কমে গেছে।
58. না হারবার যার প্রবল ইচ্ছা।
59. নিজের সম্পত্তির 10% জিনিস গরিব মানুষকে দেওয়ার কথা বলেন।
60. যার আদর্শে অনেক মানুষ অনুপ্রেরণা পায়।
61. যিনি একমাত্র পারেন মন্ত্রীদেরকে বকতে ভালো কাজ করার জন্য।
62. যিনি রাজনীতির পাশাপাশি ভালো কবিতা লিখতে পারেন ,ভালো ছবি আঁকতে পারেন, শিশুদের কি কোলে তুলে নিয়ে আদর করতে পারেন। তিনি আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।   এসব দিদি ছাড়া সম্ভব নয়। তাই আপনার একটা ভোট নষ্ট করবেন না।দিদি ছাড়া এই পশ্চিমবাংলায় কেউ এত কথা ভাবি নি। বিশেষ করে আমাদের মতন সাধারন মানুষের কথা।

দেখে নিন পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ



২০১৯ সালের লোকসভা ভোটের পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ -

  • প্রথম দফা ১১ই এপ্রিল ২টি আসনে ভোট।

  • দ্বিতীয় দফা ১৮ই এপ্রিল ৩টি আসনে ভোট।

  • তৃতীয় দফা ২৩শে এপ্রিল ৫টি আসনে ভোট।

  • চতুর্থ দফা ২৯শে এপ্রিল ৮টি আসনে ভোট।

  • পঞ্চম দফা ৬ই মে ৭টি আসনে ভোট।

  • ষষ্ঠ দফা ১২ই মে ৮টি আসনে ভোট।

  • সপ্তম দফা ১৯শে মে ৯টি আসনে ভোট।


২৩শে মে গণনা



১১ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রে ভোট হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে।

১৮ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে  জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ আসনে।

২৩ এপ্রিল তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে পাঁচটি আসনে। সেগুলি হল— বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ।

২৯ এপ্রিল চতুর্থ দফায় আটটি আসনে ভোট হবে বাংলায়। সেগুলি হল— বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম।

৬ মে পঞ্চম দফায় যে সাতটি আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল— বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ।

১২ মে ষষ্ঠ দফায় বাংলার আরও আটটি আসনে ভোট হবে। ওই আসনগুলি হল— তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া।

১৯ মে সপ্তম ও শেষ দফায় পশ্চিমবঙ্গে ৯ টি আসনে ভোট নেওয়া হবে। ওই ৯ টি লোকসভা কেন্দ্র হল— দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।




ভোটের কাটাকুটি খেলায় ক্রমেই উজ্জ্বল হচ্ছে বামেদের জেতার সম্ভাবনা। গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের রাশ তৃণমূলের হাতে গেলেও, এবার লাগাম বামেদের হাতে যেতে পারে। 

গোটা রাজ্যে গত লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হয়েছিল। পুরুলিয়ায় প্রার্থী হয়েছিলেন তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো। জনপ্রিয় এই চোখের ডাক্তারের বাবা কংগ্রেস করতেন। তাই হাসপাতালের চাকরি ছাড়িয়ে মৃগাঙ্ককে টেনে নেওয়া হয় তৃণমূলে। তুলে দেওয়া হয় পুরুলিয়া কেন্দ্রের টিকিট।


প্রভু শ্রী রাম এই দানবকে কেন জীবিত করেছিলেন, জানো ?

মৃগাঙ্ক প্রথমবার ভোটে দাঁড়িয়েই প্রায় দেড় লক্ষ ভোটে জিতে যান। তবে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন দলীয় কর্মীদের একাংশ। পুরুলিয়া কেন্দ্রে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার দাবীদার ছিলেন অনেকেই। তাঁদের বাদ দিয়ে মৃগাঙ্ককে প্রার্থী করে দেওয়ায় খেপে যায় তৃণমূলের একটা বড় অংশ। 

আগের বার বামেদের প্রার্থী ছিলেন নরহরি মাহাতো পুরুলিয়া কেন্দ্রে। নরহরি ছিলেন শিক্ষক। আদ্যন্ত বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এই মানুষটিকেই প্রার্থী করে দেয় ফরওয়ার্ড ব্লক। বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীও এই কেন্দ্রে ছিল।

বীরসিংহের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন তাঁরই আত্মীয় সুভাষ মাহাতো। বিজেপি সুভাষকে প্রার্থী করে আদতে বামেদেরই বেগ দিতে চায়। তবে লোকসভা ভোটের টিকিটের শিকে ছিঁড়ে পড়ার সম্ভাবনা প্রবল নরহরির ভাগ্যেই।


তৃণমূল সূত্রের খবর, মৃগাঙ্ককে এবার সম্ভবত আর প্রার্থী করা হবে না। দলের নিচুতলার কর্মীদের সঙ্গে দূরত্বের কারণেই ডাক্তারবাবুকে ফের প্রার্থী করছে নাই তো তৃণমূল। 

এই কেন্দ্রে কাকে দাঁড় করায় মৃগাঙ্ককে সরিয়ে তৃণমূল, তা জানতে আগ্রহী পুরুলিয়ার বাসিন্দারাও। কারণ, প্রার্থী বহিরাগত হলে দলের নিচু তলায় বাড়বে ক্ষোভ। যার মাশুল দিতে হবেক তৃণমূলকে। তবে পার্টি নিবেদিত প্রাণ এমন কাউকে প্রার্থী করা হলে বামেদের টক্কর দিবেক তৃণমূল।


বামফ্রন্ট সপ্তদশ নির্বাচনের প্রার্থী ঘোষণা করল। সিপিএম প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বাম শরিকদের মধ্যে। লোকসভা নির্বাচন শাসক বিজেপি এবং অন্যান্য সব দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর বামেরা বিজেপির মতাদর্শগত প্রধান বিরোধী হচ্ছে।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতায় এই মুহূর্তে দেশে শীর্ষ স্থানে রয়েছে। কলকাতার রাজপথে এক যুগেরও বেশি সময় পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না দিতে দেখা গিয়েছে। তিনি রাজ্যের শাসক তাই এবার তিনি নির্বাদে ধর্ণা দিয়েছে।
কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে নির্বাচনে লড়াই করার পরিকল্পনা করেছে বাংলায়। বাম-কংগ্রেস রাজনৈতিক সমীকরণ বাংলায় কি হতে চলেছে টা এখনো জানা নেই। সিপিএম কেরলের ২০টি আসনে প্রার্থী ঘোষণা করল এই অবস্থায়। ওই রাজ্যের মোট লোকসভা আসন রয়েছে ২১টি। যার মধ্যে একটি বাদ রেখে বাকি সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে সিপিএম।

১।তিরুবনন্তপুরম - সি ডিভকারন
২।অ্যাটিংল - ড.এ.সম্পম্প
৩।কোলমাম - কে এন বালাগোপল
৪।মভেলিকর - চিত্তায়ম গোপকুমার
৫।পাঠানমথিত্য - ভিনা জর্জ
৬।আল্লাপুজা - অ্যাডভান্স এএম এআরআইএফএফ
৭।কোটায়ম - ভি এন ভাসওয়ান
৮।ইডুকি - অ্যাডভোকেট.জয়েস জর্জ
৯।এনারকুলাম - পি রাজীব
১০।চালাকুদি -(সঠিক নাম জানা যাই নি )
১১।থ্রিসুর - রাজাজি ম্যাথু থমাস
১২।পালক্কাদ - এমবি রাজেশ
১৩।আলথুর - পি কে বিজু
১৪।কোজিকোড - একটি প্রদেপ কুমার
১৫।ভাটকারা - পি জয়রাজন
১৬।ওয়াইনাড - পি.পি.সুর
১৭।মালাপুরাম - ভিপি সানু
১৮।পননি - পিভি আনোয়ার
১৯।কানুর - পি.কে.শ্রীরাথি শিক্ষক
২০।কাসারগোদ - কেপি সাতেশ চন্দ্রন


পরিবর্তনের একি হাল পিসি ভাইপো এন্ড কোং সব চোর পাচারকারীর দল!!!!
সারদা থেকে নারদার পর আবার নতুন পালক পিসিমণির মুকুটে, আদরের ভাইপো যুবরাজ অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা ব্যানার্জী এয়ারপোর্টে হাতেনাতে ধরা পরেছে জালি থাই পাসপোর্ট ও ২কিলো সোনা পাচারের অভিযোগে
অবশ্য হিন্দি সিনেমার মতো সিবিআই কে পেটানোর মতো রাজ্য সরকারের পেটোয়া পুলিশবাহিনী তাকে ছিনিয়ে নিয়ে চলে গেছে এবং হুমকি দিয়ে গেছে ধর্ষনের মতো এতো ছোটো ঘটনা মিডিয়ায় যেন ফাঁস না হয়। কিন্ত
বাবুল সুপ্রিয় ও আমাদের মতো সচেতন বাঙালি তা সোসাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি। তবুও এই বিষয়ে পিসি থেকে ভাইপোঁদেরা এই সত্য ঘটনায় তুঘলকী শাসনেকেও হার মানিয়ে বাংলা মিডিয়া সংবাদ মাধ্যম দিয়ে আগের সারদা থেকে নারদা সব ঘটনার মতো মিথ্যা প্রমানে ব্যাস্ত।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, কয়েকজন নতুন মন্ত্রীর শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ কাজ শুরু করেছে।
তবে কারা নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন বা মন্ত্রিসভায় কী ধরনের রদবদল হতে পারে সে সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগ কোন কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণ সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিষয়।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে মন্ত্রিসভায় কয়েকজন নতুন মুখ অন্তর্ভুক্ত হতে পারেন। সেজন্যই মন্ত্রিপরিষদ বিভাগ প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন। তবে মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হলে কেউ বাদ যাবেন কি না—এমন তথ্য তাদের কাছে নেই বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় প্রথম রদবদল হতে যাচ্ছে ২৩ মার্চ। ঐদিন মন্ত্রিসভায় কয়েকজন নতুন মুখ যুক্ত হতে পারেন। একটি সূত্র জানিয়েছে, যেসব হেভিওয়েটদের ৭ জানুয়ারির মন্ত্রিসভায় বাদ দেয়া হয়েছিল, তাদের মধ্য থেকে দু’একজন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেও হতে পারেন। তবে তারা কারা তা এখনও নিশ্চিত নয়।
আওয়ামী লীগের একটি সূত্র বলছে, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও মোহাম্মদ নাসিম—তিনজনের অন্তত একজনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরকারের অন্য একটি সূত্র হেভিওয়েটদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে।
তারা বলেছেন, মন্ত্রিসভায় হেভিওয়েটদের অন্তর্ভুক্তির কোন সম্ভাবনা নেই। তবে গতবারের মন্ত্রিসভা থেকে ছিটকে পড়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের মন্ত্রিসভায় ফেরার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আরও কয়েকজন নতুন মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।
মন্ত্রিসভায় তিন থেকে চারজন নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঐ সূত্রটি নিশ্চিত করেছে। ঐ সূত্র মতে, গত নির্বাচনে আওয়ামী লীগের যারা মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন—জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হকের মধ্য থেকে যে কোন এক বা দুইজন আওয়ামী লীগের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।
নারী সংসদ সদস্যদের মধ্য থেকে এক বা দুইজন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে ১৪ দলের শরিকদের মধ্য থেকে কেউ মন্ত্রিসভায় যুক্ত হবেন কি না তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
একটি সূত্র বলছে, ১৪ দলের মধ্যে যে অসন্তোষ ও আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলার জন্য ১৪ দলের মধ্য থেকে কাউকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। ঐ সূত্র বলছে, রাশেদ খান মেনন, হাসানুল হক বা দিলীপ বড়ুয়ার মধ্য থেকে যে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
আবার অন্য একটি মহল মনে করছে, সিনিয়রদের বাদ দিয়ে শিরিন আক্তার বা ফজলে হোসেন বাদশার মতো অপেক্ষাকৃত তরুণদের মধ্য থেকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে মন্ত্রিসভায় কারা অন্তর্ভুক্ত হবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা।
একটি সূত্র জানিয়েছে, চার থেকে পাঁচজন নতুন মুখ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। উল্লেখ্য, ৭ জানুয়ারি ৪৭ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হলেও বেশ কয়েকটি মন্ত্রণালয়ে এখনও কোন পূর্ণমন্ত্রী নেই এবং একটি (মহিলা ও শিশু বিষয়ক) মন্ত্রণালয়ে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই। মন্ত্রিসভার রদবদল এমন একটা সময়ে হচ্ছে যখন উপজেলা নির্বাচন নিয়ে সরকারী দল আভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

এই ঘটনা একেবারেই কাম্য নয়।।


https://www.blogger.com/u/1/blogger.g?blogID=1942350251831288523#editor/target=post;postID=4443230106893410799;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=0;src=link
Add caption

মিমিরা ভোটে! বিকৃতির উল্লাস নেট-দুনিয়ায়
অনেকেই বলছেন, সন্ধ্যা রায় বরাতজোরে বেঁচে গিয়েছিলেন। তাঁর সময়ে নায়িকাদের খোলামেলা পোশাকের তেমন চল ছিল না। তাই কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাত্রার ছবি নিয়ে ‘খিল্লি’তেই থেমে ছিল বিষয়টা। মুনমুন সেন অবশ্য রেহাই পাননি। চর্চা হয়েছিল শতাব্দী রায়, দেবশ্রী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়কে নিয়েও। কিন্তু এমন বাঁধ ভাঙা অশালীনতা দেখা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের স্বল্পবাস ছবি এবং ‘ভাইটাল স্ট্যাটিসটিক্স’-এর বর্ণনায়।
পুলওয়ামা তো ‘অনেক হল’! ফেসবুকে বুধবার সকালে একজন লিখেছেন, ‘দেশাত্মবোধে একঘেয়েমি আসছিল। রাজ্যেও তেমন উত্তেজক কিছু নেই। অখাদ্য রাজ্য রাজনীতিতে এ বার টক-ঝাল-মিষ্টি সস ঢালা হল।’ তাঁর উদাহরণের অভিনবত্ব নিয়ে বাহবা দেওয়ার লোকের অভাব হয়নি। মঙ্গলবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের স্বল্পবাস ছবি এবং ‘ভাইটাল স্ট্যাটিসটিক্স’-এর বর্ণনায়। ফটোশপ করে বদলে দেওয়া দুই নায়িকার ছবিও এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপে ভাইরাল।

অনেকেই বলছেন, সন্ধ্যা রায় বরাতজোরে বেঁচে গিয়েছিলেন। তাঁর সময়ে নায়িকাদের খোলামেলা পোশাকের তেমন চল ছিল না। তাই কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাত্রার ছবি নিয়ে ‘খিল্লি’তেই থেমে ছিল বিষয়টা। মুনমুন সেন অবশ্য রেহাই পাননি। চর্চা হয়েছিল শতাব্দী রায়, দেবশ্রী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়কে নিয়েও। কিন্তু এমন বাঁধ ভাঙা অশালীনতা দেখা যায়নি।
প্রশ্ন উঠেছে, গ্ল্যামার জগতের পুরুষেরা রাজনীতিতে এলেও কি এমন হয়! অনিল চট্টোপাধ্যায়, তাপস পাল, জর্জ বেকার, ভিক্টর বন্দ্যোপাধ্যায় বা জয় বন্দ্যোপাধ্যায়দের নিয়েও রসিকতা কম হয়নি। বহু ক্ষেত্রে তা সৌজন্যের সীমা লঙ্ঘন করেছিল। কিন্তু এ ভাবে শালীনতার সীমা অতিক্রম করেছিল কি? বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রীর কথায়, ‘‘দেবকে যখন প্রার্থী করা হল, তখন বলা হয়েছিল মুখে সুপুরি ভরে সংসদে পাঠাতে হবে। না হলে উচ্চারণ কেউ বুঝতে পারবে না। কিন্তু দেবের সিক্স প্যাক না এইট প্যাক, তা নিয়ে চর্চা হয়নি। এখানে মিমি-নুসরতের কার শরীরে কটা ট্যাটু আছে, সেটা খোঁজা হচ্ছে।’’


২০০১ সালে যাদবপুর কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। বললেন, ‘‘কত অশ্লীল কথা যে শুনতে হয়েছে। সে সব উচ্চারণ করা দূরের কথা, অনেকে কল্পনাই করতে পারবেন না।’’ কী ভাবে সামলেছেন সে সব? তাঁর কথায়, ‘‘আমি নিজেকে বোঝাতাম, শব্দের উৎপত্তি বায়ু থেকে, বায়ুতেই তার লয়। তাই অগ্রাহ্য করো। যত পারো, অবজ্ঞা করো। শুধু নিজের কাজটা নিয়ে থাকো। আমরা সিনেমা জগতের মানুষেরা যখন রাস্তায় নেমে বন্যাত্রাণে টাকা তুলি, সামাজিক কারণে পথে নামি তখন এই প্রশ্নগুলো ওঠে না। রাজনীতিতে এলেই সবাই রে রে করে ওঠে!’’

কোনও রাজনৈতিক দলের সিদ্ধান্তকে সমর্থন করা বা না করার স্বাধীনতা সকলেরই রয়েছে। কেন হঠাৎ মিমি, নুসরতকে প্রার্থী করা হল সেই প্রশ্ন তাই উঠতে পারে। কেন এঁরা এই প্রস্তাবে ‘না’ বললেন না, সেই প্রশ্নও করতে পারেন যে কেউ। কিন্তু যে ভাবে দুই নায়িকাকে ঘিরে বিকৃত রুচির উল্লাস শুরু হয়েছে, তাতেই আতঙ্কিত বোধ করছেন অনেকে।
অভিনেতা বরুণ চন্দ বলেন, ‘‘আগে অভিনয় জগত থেকে কেউ রাজনীতিতে এলে তাঁর রাজনৈতিক বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হত। এখন যা হচ্ছে সেই ট্রেন্ডটা নতুন। খুন, ধর্ষণে অভিযুক্তেরা টিকিট পাচ্ছেন, জিতে আসছেন, কই তাতে তো কারও হেলদোল দেখা যায় না!’’
মনোরোগ চিকিৎসক রিমা মুখোপাধ্যায় মনে করেন, এ হল বিকৃত মানসিকতার প্রতিফলন। একে অল্পবয়সি মেয়ে, তার উপরে গ্ল্যামার জগতের, সে-ও হাতে ক্ষমতা পেয়ে যাবে! তাঁর কথায়, ‘‘বিউটির সঙ্গে ব্রেন থাকবে না, এটা তো বরাবরই ধরে নেওয়া হয়। আমি মানুষটা এত কিছু না পাওয়া নিয়ে বসে আছি, আর ভাল চেহারার জন্য ওরা সব কিছু পেয়ে যাবে? তা হলে দাও উগরে ভিতরে যত বিষ আছে।’’
বিষ তাই বেরিয়েই চলেছে। মিম তৈরি হচ্ছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি ছড়িয়ে অশালীন রসিকতার বন্যা বইছে। সমাজতত্ত্বের শিক্ষক অভিজিৎ মিত্র বলেন, ‘‘অন্য পেশার মহিলাদের নিয়ে এতটা হয় না। কিন্তু গ্ল্যামার জগতের মেয়েরা সহজলভ্য— এই ধারণা বরাবর চলে এসেছে। তাঁরা ক্ষমতা পেতে চলেছেন, এই ভাবনা আসামাত্রই তাই ফুঁসতে শুরু করে জনতা। এখন যে হেতু হাতে সোশ্যাল মিডিয়ার মতো অস্ত্র রয়েছে, তাই খুব সহজেই সেটা করা যাচ্ছে।’’