Sponsor

Header Ads
সনাতন ধর্মীয় কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সনাতন ধর্মীয় কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ মার্চ, ২০১৯


দীক্ষা মন্ত্র কানে কানে কেন !?
ঘরের মধ্যে কিংবা নির্জন স্থানে এক এক করে ডেকে নিয়ে কানের কাছে মুখ লাগিয়ে ফিস ফিস করে কি যেন বলে জানিয়ে দিচ্ছে - "কারো কসনে বাবা !!" কেউ জানতে পারলে নাকি দীক্ষা চলে যাবে । " নগত লক্ষ্মী হাতে নিয়ে পকেটে পুরে দিচ্ছেন গুরু ! এভাবে একের পর এক ডেকে নিয়ে দীক্ষার নামে নগত কারবারি চলে আসছে হিন্দুদের মধ্যে ! প্রাচীন প্রথা - পাপে পুড়ে ভস্ম হয়ে যাবার ভয়ে গুরুকে জিজ্ঞাসা করতেও ভয় লাগে কেন এমন ভাবে গোপনে ভগবানকে ডাকতে শেখানো হচ্ছে !! দীক্ষা মানে তো ভগবানের আরাধনা , তবে সেটা এভাবে গোপনে প্রচার হবে কেন ? কেন সবাই জানতে পারব না ? দীক্ষায় মুগ্ধ হয়ে কেন অন্য ধর্মের কেউ হিন্দুত্ব গ্রহন করবে না ? কেন ধর্মের শ্লোকগুলো স্পষ্ট উচ্চশ্বরে উচ্চারনে সবার কানে পৌছাবে না ? প্রতিটা ধর্মে ধর্মগ্রন্থের আলোচনা বা উচ্চারন খোলামেলা আলোচনা হয় , তবে হিন্দু ধর্মে কেন এই লুকোচুরি ? কি লাভ বা কাদের লাভ হয়েছে এইসব লুকোচুরিতে ?? আরবিতে লেখা ধর্মীয় শ্লোকগুলো আজ একজন অন্ধ অশিক্ষিত ব্যাক্তিও অনর্গল বলে যাচ্ছে ! মুল কারন সেই সব শ্লোকগুলো শেখানোর পদ্ধতি । মাইক লাগিয়ে উচ্চ গলায় শুদ্ধ উচ্চারনের কল্যানে সেই সব সুরা এখন হিন্দুরাও অনেক বলতে পারে ! আর আমরা হিন্দু হয়েও আজো জানিনা কি আছে হিন্দু শাস্ত্রে !! কে বা কারা এই গোপন সুত্র আবিষ্কার করে গেল ?? উপসংহারে বলাও আছে গুরু নিন্দা পাপ !! বাবা !! সাধারন হিন্দুদের বিপদে এই সব গুরু বা ব্রাহ্মনদের কোন প্রতিবাদ করতে কেউ কোনদিন দেখেছেন ? হিন্দুরা কি আসলে এই ভাবেই থেকে যাবে ?? হিন্দুদের মেয়েদের নিয়ে যাচ্ছে অন্যধর্মাম্বালীরা - এই চিন্তায় ঘুম হারাম হিন্দুদের । কথা হল - হিন্দু ধর্ম থেকে কি শিখছি আমরা ? পাপ পুন্য , ভগবানের অস্থিত্ব সম্পর্কে , বা মৃত্যুর আগে পরে কি আছে বা নাই তার কোন সঠিক ধারনা সে ভাবে কোথাও আলোচনা নেই ! সেখানেও এক এক গুরু এক এক গল্প নিয়ে বসে আছেন । কারো ব্যাখ্যা কারো সাথে মেলে না ! এই যদি হয় একটি ধর্মের অবস্থা , তাইলে তো বিধর্মীদের মার আজীবন খেতেই হবে আর ফেসবুকে এসে ম্যাউ ম্যাউ করতেই হবে ।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯


প্রদীপ জ্বালানো হিন্দু পুজোর আবশ্যিক ব্যাপার। বৈদিক যুগে অবশ্য প্রদীপ জ্বালানোর প্রথা ছিল না। কারণ তখন হোম-যজ্ঞ হত। মনে করা হয় যে বৈদিক হিন্দুত্বের বাইরেও যে সনাতন ধর্ম রয়েছে সেখান থেকে এই প্রথাটি এসেছে। যদিও বৈদিক হিন্দুত্বের বাইরে যে সনাতন ধর্ম রয়েছে সে সম্বন্ধে আমরা খুব একটা জানি না। যবে থেকে হিন্দুরা সাকার দেব-দেবীর পূজা শুরু করে তবে থেকে এই প্রথা শুরু। ভাগবত গীতার ৯.২৬ শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন যে শুধু মাত্র একটি ফল, একটি ফুল, গাছের একটি পাতা ও অল্প জল দিয়ে যদি ভক্তরা তাঁকে পুজো করেন তাতেই তিনি সন্তুষ্ট। এই শ্লোকটিতে ভগবান কৃষ্ণ কোথাও দীপ জ্বালানোর কথা বলেননি।


সমস্ত হিন্দুর মধ্যে, তা সে বৈদিক হোক বা পৌরাণিক, নিগমীয় হোক বা অগমীয় অথবা শ্ৰৌত বা স্মার্ত-- তাঁদের পুজোর ধরন অনেকটা একই রকম: তাঁরা প্রথমে ঈশ্বরকে আহ্বান করেন, তারপর তাঁকে নৈবেদ্য উৎসর্গ করে ভক্ত সেই প্রসাদ পান। এরপর ভক্ত তাঁর কাছে কোনও বর চান। সব শেষে বিসর্জন।
বৈদিক যুগে এ ভাবেই ঈশ্বরের পুজো হত। তখন প্রদীপের জায়গায় ছিল মাটির হোমকুণ্ড। হোমকুণ্ডে কাঠ জ্বালান হত। এই যজ্ঞকুণ্ডকে পূজা করা হত ঈশ্বরের প্রতিভূ হিসেবে। অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হত, সঙ্গে চলত বৈদিক মন্ত্রপাঠ।
দু'হাজার বছর আগে যখন পুরাণ রচিত হল, তখন ঈশ্বর আর নিরাকার রইলেন না, ওই সময় তাঁরা সাকার হয়ে উঠলেন। সেই সময়ের পুজোর সঙ্গে এখনকার পুজোর অনেক মিল পাওয়া যায়। পুজোর অঙ্গ হিসেবে যেমন - স্নানাভিষেক, বস্ত্র, নৈবেদ্য, গন্ধদ্রব্য, ধুপ ও দীপ সহযোগে পুজো শুরু হয়। এই পুজোয় অবশ্য ঘৃতাহুতি দেওয়ার জন্য আগুন জ্বালানো হত না, পুজোর চারপাশ যাতে আলোকিত হয়ে ওঠে, কোথাও কোনও অন্ধকার না থাকে সে জন্য আলো বা দীপ জ্বালানো হত।
এই প্রথায় আগেকার যুগে ভারতে গাছ, পাথর, নদী, পাহাড়, রক্ষ এমনকী সাপকেও ঈশ্বররূপে পুজো করা হত। তখন সন্ধ্যা নামলে লোকজন তাঁদের ঘরে বাতি জ্বালাতেন যাতে পথচারীরা প্রয়োজন হলে সেই বাড়িতে আশ্রয় নিতে পারেন। এমনকি এখনকার দিনেও অনেকে সদর দরজার আলো জ্বেলে রাখেন, যাতে পথচারীর কোনও সমস্যা না হয়। মূলত মাটির প্রদীপ জ্বালানোর রীতি থাকলেও, ধনীরা পিতলের প্রদীপ জ্বালাতেন। কেউ তেল দিয়ে প্রদীপ জ্বালাতেন, গোপালকরা ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। কে কেমন প্রদীপ জ্বালাবেন, সেটা যে তাঁর সাধ্যের উপরে নির্ভর করত, তা স্পষ্ট। তা ছাড়া পারিবারিক রীতি এবং সমাজ ও সংস্কৃতির প্রভাব তো ছিলই।
দীপ বা আলোকের নানা ধরণ হত। যেমন বাড়ির কর্ত্রী যে দীপ জ্বালতেন, সেই দীপের আগুন ছিল যজ্ঞের আগুনের থেকে একদম আলাদা। যজ্ঞশালায় ব্রাহ্মণ হোম করার জন্য আগুন জ্বালাতেন। যজ্ঞশালার আগুন আবার ধুনির আগুনের থেকে থেকে আলাদা। সন্ন্যাসীরা ধুনি জ্বালাতেন। ধুনী জ্বালাতে ইটের কোনও বেদী তাঁরা ব্যবহার করতেন না। বনের কাঠপাতা দিয়ে আগুন জ্বালানো হত। যজ্ঞের আগুনে একটা ঘরোয়া ব্যাপার থাকত। হিন্দুরা যখন থেকে যাযাবরদের মতো এদিক সেদিক ঘোরা বন্ধ করে স্থায়ী ভাবে বসবাস ও চাষবাস করতে শুরু করল, তখন থেকেই তারা তাদের বাড়ির আঙিনায় বাতি দেওয়াও শুরু হল।


ধনীদের বাড়িতে একাধিক প্রদীপ জ্বালানো হত। যে কোনও অনুষ্ঠানেও প্রদীপ জ্বালান হত। বাড়ির দেওয়াল সাজান হত প্রদীপ দিয়ে। উৎসবের সময় নদীতে ও ছোট পুকুরে ছোট নৌকা গড়ে প্রদীপ দিয়ে সাজিয়ে ভাসিয়ে দেওয়া হত। লণ্ঠন জ্বালিয়ে একটা উঁচু মাচা বা বাঁশের সঙ্গে সেই লণ্ঠনকে বেঁধে দেওয়া হত। তারপর সেই লণ্ঠনটিকে আকাশের দিকে মুখ করে দাঁড় করিয়ে দেওয়া হত। একে বলে কান্দিল বা আকাশদীপ।
দার্শনিকদের মত বলতে হলে বলতে হবে যে, জীবকুলে মানুষই একমাত্র যে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই সন্ন্যাসীদের ধুনি থেকে যজ্ঞশালার আগুন, সেখান থেকে লক্ষ্মী ঠাকুরের পুজোর জন্য দীপ জ্বালান: প্রদীপের এ হেন দীর্ঘ যাত্রাপথের হাত ধরে আমাদের সমাজের সংস্কৃতিও অনেক বদলে গেছে। প্রদীপ যে শুধু সংস্কৃতি বদলের সাক্ষ্যপ্রমাণ দিচ্ছে তাই নয়, দীপের বদল জানান দেয়, মানুষ এখন সমৃদ্ধি থেকে প্রাচুর্যের ঘরে এসেছে। প্রত্যেকটা বড় বড় মন্দিরের ছাদে জ্বালানো থাকত প্রদীপ। এত থেকে বোঝা যেত হিন্দুদের মন্দির আর প্রাসাদের অবস্থান কোথায়। পুরাণে রয়েছে যে, আগুনের একটা স্তম্ভের মাধ্যমে ভগবান শিব পৃথিবীতে পদার্পন করেছিলেন। এই একই বিশ্বাস থেকে মহারাষ্ট্রে মানুষ একটা খুব উঁচু স্তম্ভে বসিয়ে রাখে একটি প্রদীপকে।

নানা শিল্পকলায় দেখা যায় যে দেব-দেবীদের হাতের তালুতে আগুন জ্বলছে, এবং তাদের চুল থেকে সেই আগুনের জ্যোতি বেরোচ্ছে। তাই আগুনের একটা বিশেষ স্থান রয়েছে। পুরাণে আগুনকে প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে। আগুন এমন যে সবকিছু কিছু গ্রাস করতে পারে, আবার এই আগুনে তাপ মনে শান্তি আনে, জ্ঞান প্রদান করে। তাই কালীপুজোর সময় প্রদীপ জ্বালানো হয়। দেশের কোথাও কোথাও দীপাবলির দিনই নতুন বছর শুরু হয়। দেবদেবীর আহ্বান করার জন্য লোকজন নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালিয়ে দেবদেবীর মধ্যে প্রথমে ভগবান রামকে ও তারপর সমৃদ্ধির দেবী ভগবান লক্ষ্মীকে আহ্বান করা হয়।



তুলসী গাছ সম্পর্কে ১০টি তথ্য
শাস্ত্রে বলা আছে, তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে ঢুকতে পারেন না! শাস্ত্রে যদি অবিশ্বাসও থাকে, তা-ও শুধু ভেষজ গুণের জন্য আপনি বাড়িতে একটি তুলসীগাছ রাখতে পারেন। বাস্তুর দিক থেকেও তুলসীর গুরুত্ব কম নয়। তাই ঘরে তুলসী গাছ রাখলে সংসারের শুভ-অশুভ মাথায় রেখে কিছু নিয়ম মেনে চলা উচিত।
১. শাস্ত্র মতে, বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখুন।
২. শিবলিঙ্গে বা শিবের পুজোয় তুলসী লাগে না। পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচূড়ের স্ত্রী হল তুলসী। এই শঙ্খচূড় শিবের হাতেই প্রাণ হারিয়েছিল। ফলে, শিবের পুজোয় তুলসী দেওয়ার প্রয়োজন হয় না।
শঙ্খচূড় নামে এক ভয়ানক অসুর ছিল, যার স্ত্রী ছিলেন তুলসী দেবী। তুলসী দেবী ছিলেন একজন সতী নারী। সেই সাথে তিনি ছিলেন শ্রী কৃষ্ণের সবচেয়ে মর্যাদাপূর্ণ উপাসকমণ্ডলী একজন। তার সতীত্ব এতই দৃঢ় ছিল যে ভগবান শিব যুদ্ধে তাঁর স্বামী শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না। তিনি পালনকর্তা বিষ্ণুর শরণাপর্ন হলেন।
ভগবান বিষ্ণু কোন উপায় না পেয়ে শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর কাছে গেলেন। তুলসী দেবী ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে চিন্তা করতেই, মুহূর্তমধ্যে তার সতীত্ব ভাঙ্গা পড়লো। আর এই সুবিধা গ্রহণ করে শিব যুদ্ধে শঙ্খচূড়কে বধ করলেন।
যখন তুলসী দেবী ভগবান বিষ্ণুকে চিনতে পারলেন তখন তিনি রাগান্বিত হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন যে, তিনি পাথর(শিলা) হয়ে যাবেন। ভক্তের এই অভিশাপ ভগবান গ্রহন করলেন।আর, তাঁর এই রূপ আজ নারায়ণ শিলা হিসেবে পূজিত হয়ে থাকে।
এরপর তুলসী দেবী আগুনে আত্মহুতি দেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তুলসী দেবীর সেই দেহ ভস্ম হতে সৃষ্টি হয় তুলসী গাছ।
এই কারনেই, তুলসী পাতা ভগবান শ্রী কৃষ্ণের প্রিয় এবং কৃষ্ণ পূজা তথা নারায়ণ শিলা পূজায় তুলসী পাতা অপরিহার্য।
৩. রবিবার বা কোনও একাদশীর দিন গাছ থেকে তুলসীর পাতা ছিঁড়বেন না। এমনকী সূর্য বা চন্দ্রগ্রহণের সময়ও নয়। এটা অশুভ।
৪. তুলসী গাছ শুকিয়ে বা মরে গেলে তুলে যেখানে সেখানে ফেলবেন না। নদী বা পুকুরে ফেলুন। বাড়িতে বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য অশুভ। মরা গাছ সরিয়ে তুলসীর নতুন চারা বসান।
৫. তুলসীকে আমরা স্ত্রী গাছ হিসেবে দেখি। এটা খেয়াল রাখবেন তুলসী গাছের পাশেই যেন না ক্যাকটাস বা কাঁটাজাতীয় গাছ থাকে। তাতে সংসারে অশান্তি বাড়ে। সুস্বাস্থ্য ও সংসারে সুখশান্তি চাইলে তুলসীগাছের দু-পাশে কাঁটা নেই এমন ফুলের গাছ রাখুন।
৬. মনে রাখবেন তুলসী হল অক্সিজেনের 'শক্তিঘর'। দিনে একবার অন্তত তুলসীগাছের সামনে এসে প্রাণভরে শ্বাস নিন। শরীরের ভিতরে কোনও সংক্রমণ থাকলে, দূর হবে। ঘরে তুলসী রাখলে রোজ সকালে পুজো করতে ভুলবেন না। সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আসবেন।
৭. ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে অন্তত দুটো করে তুলসীর পাতা খান।
৮. মনে রাখবেন তুলসীর পাতা চিবিয়ে না খাওয়াই ভালো।
৯. তুলসী ঘরের নানা দোষ কাটায় ও পজেটিভ এনার্জি জোগান দেয় l
১০. কখনই তুলসী গাছের কাছে ঝাঁটা, ঘর মোছার ন্যাতা, ও নোংরা কিছু রাখবেন না l
জয় তুলসী মাইকী জয়




উত্তর:- সবাইহোলি নিয়ে ছবি ভরা পোস্ট দিচ্ছে। কিন্তু হোলি কি? কেন? এ প্রশ্নগুলো কি কারো মাথাতেই খেলছে না? বর্তমান সময়ে রঙের অনিয়ন্ত্রিত ব্যবহার, বিপরীত লিঙ্গীয় মানুষের মাখামাখি এমনকি শ্রীকৃষ্ণ রাধার হোলি মাখা ছবিগুলো দেখে অনেকেই বলেছেন এর নামই কি হোলি?!


দৈত্যরাজ হিরণ্যকিশপুর কাহিনি আমরা সকলে জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাঁকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকিশপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুলে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোন ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায় আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়, এই থেকেই হোলি কথাটির উৎপত্তি ।
অন্যদিক বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধের কথাও আছে। অন্যায়কারী, অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে। এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহাআনন্দে পরিণত হয়।
অঞ্চল ভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সংপৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি এক ।বাংলায় আমরা বলি ‘দোলযাত্রা’ আর পশ্চিম ও মধ্যভারতে ‘হোলি’,। রঙ উৎসবের আগের দিন ‘হোলিকা দহন’ হয় অত্যন্ত ধুমধাম করে । শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্যবস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সু-উচ্চ একতা থাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে ‘হোলিকা দহন’ হয় । পরের দিন রঙ খেলা । বাংলাতেও দোলের আগের দিন এইরকম হয় যদিও তার ব্যাপকতা কম – আমরা বলি ‘চাঁচর’ । এই চাঁচরেরও অন্যরকম ব্যাখ্যা আছে । দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব । পাতাঝরার সময়, বৈশাখের প্রতীক্ষা। এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা, তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে । পুরনো জঞ্জাল, রুক্ষতা, শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি। বাংলায় দোলের আগের দিন ‘চাঁচর’ উদযাপনকে এভাবেই ব্যাখ্যা করা হয় ।

আমাদের অনেক ধর্মীয় উৎসবেই আঞ্চলিক লোক-সংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায়, হোলিও তার ব্যতিক্রম নয়। বাংলার দোলযাত্রায় গৌড়ীয় বৈষ্ণব রীতির প্রাধান্য পায়। ঐতিহাসিকরা বিশ্বাস করেন পূর্বভারতে আর্যরা এই উৎসব পালন করতেন । যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে । পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় রাকা পূর্ণিমায় রঙের উৎসব করতেন ।


দোল হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব । নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ ও ‘জৈমিনি মীমাংশা’য় রঙ উৎসবের বিবরণ পাওয়া যায় । ৩০০ খৃষ্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক ‘হোলিকোৎসব’পালনের উল্লেখ পাওয়া যায় । হর্ষবর্ধনের নাটক ‘রত্নাবলী’তেও হোলিকোৎসবের উল্লেখ আছে । এমনকি আল বেরুণীর বিবরণে জানা যায় মধ্যযুগে কোন কোন অঞ্চলে মুসলমানরাও হোলিকোৎসবে সংযুক্ত হতেন ।

মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলির অন্যতম প্রধান বিষয় রাধা-কৃষ্ণের রঙ উৎসব । এই রাধা-কৃষ্ণকে কেন্দ্র করে হোলির যে অতি বৈষ্ণবীয় আচার তা অবশ্যই প্রশ্নযুক্ত। কেননা এটি শ্রীকৃষ্ণের জীবন ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা শ্রীকৃষ্ণ ১০ বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করার পর সেথানে তার যাওয়াই হয়নি। অন্যদিকে বহু গবেষক রাধার অস্তিত্বকেই অস্বীকার করেছেন। শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোল কথার উদ্ভব।

সে যাই হোক রাধা-কৃষ্ণ তত্ত্বকে দাড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থন যোগ্য নয়। আবার বিষাক্ত রঙের ব্যবহারও উচিত নয়। এমনকি বহু জায়গায় হোলিকা দহনের নামে গাছপালা যথেচ্ছ কেটে ফেলা হয় তাও উচিত নয়। তাই হোলি নিয়ে বাড়াবাড়ি রকমের অসামাজিকতা পরিহার করা জরুরী।


হোলি সম্পর্কে বড়ো একটি তথ্য সকলে এড়িয়ে যায়। ধর্ম ও সমাজ ওতোপ্রোত জড়িত। আর একটি উৎসব বা দিন আরও পবিত্র হয়ে ওঠে যদি উক্ত দিনে পৃথিবী মহান পুরুষের জন্ম দেয়।

বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রীচৈতন্যের জন্মতিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি তথা হোলি তিথি। এই মহান পুরুষের জন্ম উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যায়কে পরাজিত করার আনন্দে সকলের মন রাঙিয়ে উঠুক। মহানপুরুষের আবির্ভাবে সকলের মন আনন্দে নেচে উঠুক অবশ্যই অসামজিকতায় নয়।

চট্টেশ্বরী মন্দিরের নামে রাস্তার নাম পরিবর্তন এর পায়তারা কেন?
৫০০ বছরের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সিডিএ চ্যায়ারম্যান আব্দুস ছালাম। সাবেক মহানগর আওয়ামী লীগ নেতা কাজী এনামুল হক দানুর নামে নামকরণ এর প্রস্তাব দিয়েছেন তিনি।
১৫০১ সালে প্রতিষ্ঠিত হয় চট্টেশ্বরী মন্দিরটি। আর মন্দিরের সামনের রাস্তাটি তখন থেকে


কেই পরিচিত চট্টেশ্বরী রোড নামে। অথচ এই চট্টগ্রামে আজো যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর বাবা ফখা চৌধুরীর নামে করা রাস্তাটি আছে বহাল তবিয়তেই। দোষ শুধু চট্টেশ্বরী মন্দিরেই!!!

হুমায়ূন আজাদ স্যার তাঁর "পাক সার জমিন সাদ বাদ" উপন্যাসে দেখিয়েছিলেন কিভাবে ভৈরবের নাম পরিবর্তন করে অমুকবাদ করা হয়েছিলো। উপন্যাসেরই বাস্তব চিত্রায়ণ আজ মঞ্চস্থ হতে দেখছে বাংলাদেশ।
অথচ ম্যাডাম জিয়া গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেয়া নিয়ে কি পরিমাণ ট্রলই না করা হয়েছিলো।
আমার "এথনিক ক্লিনজিং এর পথে বাংলাদেশ" লেখাটিতে আমি স্মরণ করেছিলাম , আমেরিকার রেড ইণ্ডিয়ানদের মর্মান্তিক ক্লিনজিং এর ইতিহাস। কিভাবে তাদের অস্তিত্ব মুছে দিয়ে গড়ে উঠেছে আজকের আমেরিকা। দূর্ভাগ্যজনকভাবে সেই করুণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে চলেছে আজকের বাংলাদেশে।
একদিন স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিপক্ষ বিবেচনা করে নিপীড়ন চালিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে। আর আজ পক্ষের শক্তির মাঝে ঘাপটি মেরে থাকা দালালচক্র চালাচ্ছে সেই একই পায়তারা!!
এই দাবীতো কখনো ব্রিটিশ বা পাকিস্তানিরাও করেনি!!!

কাজী এনামুল হক দানু চট্টগ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাই তাঁর নামে সড়কের কথা বলে সিমপ্যাথি আদায় করা অনেক বেশী সহজ। কিন্তু তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্যে ৫০০ বছরের পুরাতন মন্দিরের নামে সড়কের নামটি মুছে দিতে হবে কেন?
রাজাকার সাকাচৌ এর বাপ ফকাচৌ বা চাকমা রাজা রাজাকার ত্রিদিব রায়ের নাম পার্বত্য চট্টগ্রামের সড়কটি তো এখনো আছে বহাল তবিয়তেই!!

সেগুলোর একটার নাম কি পরিবর্তন করা যায়না?
প্রশ্নটি সকল বিবেকবান মানুষের নিকটই বিনীতভাবে নিবেদন করে গেলাম

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯


এমন কোন হিন্দু নেই যে এ প্রশ্নটি
শোনেনি। এ প্রশ্ন যে শুধু অন্য ধর্মের
লোকেরা করেন তাই নয় বরং অনেক
সনাতন ধর্মাবলম্বীরাও করেন।
আজ তাই আপনাদেরমূর্তি পূজা কি
এবং কেন করা হয় তা সনাতন
দর্শনের আলোকে তুলে ধরব।
বেদে বলা হয়েছে ইশ্বর যেমন অরূপ
তেমনি ইশ্বর স্বরূপ।
এই অরূপ ও স্বরূপ এবং সাকার ও নিরাকার
একি কথা!
তবে বেদে সরাসরি প্রতিমা পূজার
প্রসঙ্গ নেই আবার বিরোধিতাও নেই।
নিচে ব্যাপার টা ব্যাখ্যা করা হলঃ
প্রথমেই বলে রাখা দরকার সনাতন
দর্শনে বহু ঈশ্বরবাদের স্থান নাই
বরং আমরা একেশ্বরবাদে বিশ্বাসী।
হিন্দু শাস্ত্র মতে , ঈশ্বর এক ও
অদ্বিতীয়।সনাতন দর্শন বলে, ঈশ্বর
স্বয়ম্ভূ অর্থাৎ ঈশ্বর
নিজে থেকে উৎপন্ন, তার কোন
স্রষ্টা নাই, তিনি নিজেই নিজের
স্রষ্টা।আমাদের প্রাচীন ঋষিগন
বলে গিয়েছেন, ঈশ্বরের কোন
নির্দিষ্ট রূপ নেই(নিরাকার ব্রহ্ম)
তাই তিনি অরূপ,
তবে তিনি যে কোন রূপ ধারন
করতে পারেন কারণ তিনিই বিশ্ব
ব্রহ্মাণ্ডে সর্বময় ক্ষমতার অধিকারী।
ঋকবেদে বলা আছে, ঈশ্বর
‘একমেবাদ্বিতীয়ম’- ঈশ্বর এক ও
অদ্বিতীয়।


ঈশ্বর বা ব্রহ্ম (ব্রহ্মা নন)
সম্পর্কে আরও বলা হয়,
‘অবাংমনসগোচর’ অর্থাৎ
ঈশ্বরকে কথা(বাক), মন বা চোখ
দিয়ে ব্যাখ্যা করা যায় না,
তিনি বাহ্য জগতের অতীত।
ঈশ্বর
সম্পর্কে ঋকবেদে বলা আছে-‘একং সদ
বিপ্রা বহুধা বদন্তি (ঋক-১/৬৪/৪৬)
অর্থাৎ সেই এক ঈশ্বরকে পণ্ডিতগণ বহু
নামে বলে থাকেন।
‘একং সন্তং বহুধন
কল্পায়ন্তি’ (ঋক-১/১১৪/৫) অর্থাৎ
সেই এক
ঈশ্বরকে বহুরূপে কল্পনা করা হয়েছে।
এটা ভালো করে দেখেন যর্জুবেদে কি
বলা হয়েছে,
মহতী কীর্তিতেই যাঁহার নামের স্মরন
হয়,
যাঁহার গর্ভে জ্যোতিস্কমণ্ডলী স্থান
পাইছে
বলিয়া প্রত্যক্ষ, আমাকে তোমা হইতে
বিমুখ করো না- এই রূপ ভাবে যাহার
উপসনা বিধেয় সেই পরমাত্মার কোন
প্রতিকৃতি বা মূর্তি নাই।(যর্জুবেদ ৩২/৩)
এখানে নিরাকার রূপের
কথা বলা হয়েছে।
হ্যাঁ এটা সত্যি ইশ্বরের নিরাকার
রূপের কোন মূর্তি বা প্রতিকৃতি হয় না।
কিন্তু এখানে ইশ্বরের সাকার রূপের
কথা বলা হয়নি। আর সাকার রূপের
মূর্তি বা
প্রতিকৃতি হয়।
‘দেবানাং পূর্বে যুগে হসতঃ সদাজায়ত’ (ঋক-১০/৭২/৭)
অর্থাৎ দেবতারও পূর্বে সেই
অব্যাক্ত(ঈশ্বর) হতে ব্যক্ত জগত উৎপন্ন
হয়েছে।
ঈশ্বর এক কিন্তু দেবদেবী অনেক।
ঈশ্বর নিরাকার কিন্তু তিনি যে কোন
রূপে সাকার হতে পারেন আমাদের
সামনে কারণ তিনি সর্ব ক্ষমতার
অধিকারী। যদি আমরা বিশ্বাস
করি ঈশ্বর সর্বশক্তিমান
তাহলে নিরাকার ঈশ্বরের সাকার
গুনের প্রকাশ খুবই স্বাভাবিক।
সরাসরি ব্রহ্মের প্রতিমা বা মূর্তি না
থাকলেও ব্রহ্মের রূপের বর্ণনা
করেছে উপনিষদঃ
"ব্রহ্মের ২টি রূপ- মূর্ত ও অমূর্ত,
মর্ত্য ও অমৃত, স্থিতিশীল ও
গতিশীল, সত্তাশীল ও অব্যক্ত।"
(বৃহদারণ্যক উপনিষদ, ২/৩/১)
এই পুরুষের রূপ হরিদ্রারঞ্জিত বসনের
মতো পীতবর্ণ, মেঘলোমের মতো
পাণ্ডুবর্ণ, ইন্দ্রগোপ কীটের মতো
রক্তবর্ণ, অগ্নিশিখার মতো, শ্বেত-পদ্মের
মতো এবং চমকিত বিদ্যুতের মতো।
(বৃহদারণ্যক, ২/৪/৬)
হ্যাঁ এটা সত্যি ইশ্বরের নিরাকার রূপের
কোন মূর্তি বা প্রতিকৃতি হয় না।
কিন্তু ইশ্বরের সাকার রূপের মূর্তি বা
প্রতিকৃতি হয়।
আমাদের ধর্মে ঈশ্বরের
নিরাকার ও সাকার উভয় রূপের
উপাসনার বিধান আছে।নিরাকার
ঈশ্বরের কোন প্রতিমা নাই,
থাকা সম্ভবও না। যারা ঈশ্বরের
অব্যক্ত বা নিরাকার উপাসনা করেন
তাঁদের বলে নিরাকারবাদি। আর
যারা ঈশ্বরের সাকার রূপের উপাসনা
করেন তাঁরা সাকারবাদি। এজন্য
গীতায়
বলা আছে, যারা নিরাকার, নির্গুণ
ব্রহ্মের উপাসনা করেন তারাও ঈশ্বর
প্রাপ্ত হন।তবে নির্গুণ উপাসকদের
কষ্ট বেশি। কারণ নিরাকার
ব্রহ্মে মনস্থির করা মানুষের
পক্ষে খুবই ক্লেশকর।
মানুষের মন স্বভাবতই চঞ্চল।
পার্থিবজগতে আমাদের চঞ্চল মন
নানা কামনা বাসনা দিয়ে আবদ্ধ।
আমরা চাইলেই এইকামনা বাসনা
বা কোন কিছু পাবার আকাংক্ষা
থেকে মুক্ত হতে পারি না।
তীব্র গতির এই মনকে সংযত করা,
স্থির করার ব্যবস্থা করা হয় এই
সগুন ঈশ্বরের বিভিন্ন রুপের
মাধ্যমে।মনে রাখতে হবে আমরা
কখনই ঈশ্বরের বিশালতা বা
অসীমতা কে আমদের সসীম চিন্তা
দিয়ে বুঝতে পারব না।
আর এই জন্যই মূর্তি বা বিগ্রহ
পূজা করা হয়।
এটা অনেকটা গনিতের
সমস্যা সমাধানের জন্য ‘x’ ধরা।
আদতে x কিছুই নয় কিন্তু এক্স
ধরেই হয়ত আমরা গনিতের
সমস্যার উত্তর পেয়ে যাই। অথবা
ধরুন জ্যামিতির ক্ষেত্রে আমরা
কোন কিছু বিন্দু দিয়ে শুরু করি।
কিন্তু বিন্দুর সংজ্ঞা হল যার দৈর্ঘ,
প্রস্থ ও বেধ নাই কিন্তু অবস্থিতি আছে।
যা আসলে কল্পনা ছাড়া আর কিছু
নয়।অথচ এই বিন্দুকে আশ্রয় করেই
আমরা প্রশান্ত মহাসাগরের
গভীরতা থেকে হিমালয়ের
উচ্চতা সব মাপতে পারি। আবার
ধরুন ভূগোল পড়ার সময় একটি গ্লোব
রেখে কল্পনা করি এটা পৃথিবী আবার
দেয়ালের ম্যাপ
টানিয়ে বলি এটা লন্ডন,
এটা ঢাকা এটা জাপান। কিন্তু ঐ
গ্লোব বা ম্যাপ কি আসলে পৃথিবী?
অথচ ওগুলো দেখেই আমরা পৃথিবী
চিনছি। তেমনি মূর্তির রূপ
কল্পনা বা প্রতিমা স্বয়ং ঐসকল
দেবতা নন তাঁদের প্রতীক, চিহ্ন
বা রূপকল্প।এগুলো রূপকল্প
হতে পারে কিন্তু তা মনকে স্থির
করতে সাহায্য করে।
আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে
স্বামী বিবেকানন্দ মূর্তি পূজার প্রশ্নের
উত্তরে বলেছেন,
"Hindus are not idol-worshiper.
They are ideal-worshipers"
অর্থাৎ হিন্দুরা মূর্তি পূজক নন,
তাঁরা আদর্শের পূজারী। মূর্তি হলো
একটি আদর্শের প্রতীক মাত্র।
কিন্তু হিন্দুরা কখনই সেই মূর্তিকে
ইশ্বর বলে না, সেই প্রতিমা ইশ্বরের
প্রতীক মাত্র।
আমরা দেবতার মূর্তিকে শুধুমাত্র
প্রতীক মনে করি এর বেশি কিছু নয়।
এজন্য পূজার সময় পূজারী ব্রাহ্মণগন
মন্ত্র পাঠের মাধ্যমে প্রতিমায়
প্রাণপ্রতিষ্ঠা
করেন অর্থাৎ ধরে নেয়া হয় দেবতাগন ঐ
প্রতিমায় ভাস্বর হয়ে উঠবেন।আবার
কাঠমাটির প্রতিমা যে ঐ সকল
দেবতা নয় তার প্রমান মেলে পূজার
পর প্রতিমা গুলোকে জলে বিসর্জন
দিয়ে, যদি প্রতিমাকেই ঐ সকল
দেবতা মনে করা হত তাহলে নিশ্চয়
কেউ তা জলে বিসর্জন দিত না।
তাই হিন্দুর দেবমূর্তি পুতুল নয়।
তা চিন্ময় ভগবানেরই প্রতীক।
এজন্য
স্বামী বিবেকানন্দের বলেছেন,
‘পুতুল পূজা করে না হিন্দু/ কাঠ
মাটি দিয়ে গড়া। মৃন্ময়ী মাঝে
চিন্ময়ী হেরে, হয়ে যাই আত্মহারা।‘
শুধুমাত্র পরম ঈশ্বরের উপাসনাতেই
ঈশ্বর লাভ হয়।এজন্য গীতায়
ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
‘যন্তি মদযাজীনহপি মাম
’ (গীতা-৯/২৫)
অর্থাৎ একমাত্রআমার ভক্তগণই
আমাকে প্রাপ্ত হন।
মূর্তি বা ভগবত বিগ্রহ প্রতীক
বটে তবে মূর্তি পূজা সম্পর্কে এটাই
শেষ কথা নয়।সাধনা যাত্রার
প্রারম্ভে শ্রীমূর্তি হতে পারে কিন্তু
সাধনার পরিনতিতে উহা চিন্ময়
সত্তা। প্রতীক রুপটি চিন্ময়
রুপে পরিনতি হলেই পূজা সার্থক হয়।
যিনি একদিন ছিলেন অপরিচিত
লোক – তারই সঙ্গে বহু মেলামেশার
পর যেমন তিনি হয়ে ওঠেন পরম বন্ধু –
সেইরুপ প্রতীক রূপে যে মূর্তির হয়
প্রতিষ্ঠা, ভক্তের অর্চনারফলে তিনিই
হয়ে ওঠেন সাক্ষাৎ ভগবান।
আচার্য রামানুজের কথায় ‘
অরচ্চাবতার’।


আচার্য রামানুজেরকাছে একদিন
এক মূর্তি পুজায়"আস্থাহীন ব্যক্তি
এসে উপস্থিত হন।তিনি আচার্যকে
জিজ্ঞেস করেন, ব্রহ্ম বিশ্ব ব্যাপী,
তাকে পূজা করার জন্য আপনি ছোট
ছোট কতগুলি পিতলের মূর্তি
রেখেছেন কেন? আচার্য বললেন,
আমার ধুনি জ্বালাবার জন্য
আগুনের দরকার, আপনি গ্রাম
হতে আমাকে আগুন এনে দিন ,
তারপর আপনার প্রশ্নের জবাব দিব।
ঐ লোকটি একখানা কাঠে আগুণ
নিয়ে উপস্থিত হলেন। আচার্য
তাকে জিজ্ঞেস করলেন, আপনি এক
খণ্ড দগ্ধ কাঠ এনেছেন কেন?
যা বলেছি তাই আনুন। আগুন
বলেছি আগুন আনুন। আগুন সকল বস্তুর
মধ্যেই আছে। আপনার হাত
ঘষে দেখুন, হাতের মধ্যেও আগুন
আছে।আপনি আমার জন্য একটু
খাটি আগুন আনুন। পোড়া কাষ্ঠ চাই না।
আচার্যের কথা শুনে লোকটি বললেন,
অগ্নি সব বস্তুর মধ্যেই আছে কিন্তু
আপনার নিকট আনতে হলে কাষ্ঠ
ছাড়া উপায় দেখি না।তখন আচার্য
বললেন, সকল বস্তুর মধ্যে নিহিত
অগ্নিকে আমার নিকট
আনতে হলে কাষ্ঠ ছাড়া উপায়
দেখেন না- আমিও সেই রূপ সর্বভুতস্থ
সর্বব্যাপী পরম ব্রহ্মকে আমার নিকটতম
আনতে চাইলে মূর্তিকে আরোপ
ছাড়া উপায় দেখি না। আপনার
হাতের কাষ্ঠ খানা আগে ছিল
কাষ্ঠ কিন্তু তাতে অগ্নি ধরাবার
পর তা হয়ে উঠেছে অগ্নি,
তেমনি আমার নিকটস্থ এই
ঠাকুরটি এক সময় ছিলেন পিতল
নির্মিত মূর্তি এখন সেটি চিন্ময়
ব্রহ্ম। ইহা সচ্চিদানন্দ বিগ্রহ।নারায়ণ
যেমন অযোধ্যায় এসেছিলেন রাম
রূপে, তিনি আজ আমার
দুয়ারে এসেছেন অর্চচাবতার রূপে।
আচার্যের উক্তিটি জিজ্ঞাসু
ব্যক্তিটির সকল সংশয় দূর করে দিল।
আশা করি সকলে মূর্তি পূজা কি এবং কেন
করা হয় তা বুঝতে পেরেছেন।
আগমশাস্ত্র মতে, "স্থূলমূর্তি"
বা "বিম্বমূর্তি" (মূর্তির শরীর) ও
"মন্ত্রমূর্তি" (মূর্তির শক্তি) এক নয়।
মন্ত্রমূর্তিই কেবল প্রাচীন
মন্দিরগুলিতে পূজিত হয়ে আসছে।
বিম্বমূর্তিতে স্থিত মন্ত্রমূর্তিটিক
ে যথাযথ
অনুষ্ঠান, স্তোস্ত্রপাঠের মাধ্যমেই
পূজা করা সম্ভব।
সর্বশেষ একটি উদাহরন টানতে পারি,
সৎগুরু শিবায়া সুব্রহ্মণ্যস্বামীর
মতে, "এই
ব্যবস্থাটি টেলিফোনের
মাধ্যমে কথা বলার মতো। কেউ
টেলিফোনের
সঙ্গে কথা বলে না;
বরং টেলিফোনের
মাধ্যমে একজনের সঙ্গে আর এক
জনের যোগাযোগ স্থাপিত হয়।
টেলিফোন
ছাড়া দূরে থাকা লোকটির
সঙ্গে কথা বলা অসম্ভব। ঠিক
তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত
মূর্তির সাহায্য ছাড়া কেউ
দেবতার
সঙ্গে কথা বলতে পারে না।"
আসলে মূর্তি বা প্রতিকৃতি হল
দেবতা বা ইশ্বরের
সাথে যোগাযোগের মাধ্যম বিশেষ।
সুতরাং যারা সনাতনিদের
প্রতিমা পূজা কে
পৌত্তলিক বলে তাঁদের দার্শনিক
দারিদ্রতাই প্রবলভাবে ফুটে ওঠে।
কারণ সনাতন দর্শনেই সাকার ও
নিরাকার উভয় ধরনের উপাসনার
মাধ্যমে ঈশ্বর পূজিত হন।



দেব-দেবীদের মুর্তি পূজা করার নিয়ম যদি হিন্দু ধর্মের বেদ আর পুরাণ স্বীকৃতই হবে তাহলে তাদের এতো শতশত জাতপাতের ভেতরে প্রতিটি জাতের মধ্যেই একই নিয়ম চালু থাকার কথা ছিলো কিন্তু তা আমরা দেখিনা। কারণ হিন্দু ধর্মের ভেতরে বর্ণহিন্দু বলে একটি কথা প্রচলিত আছে অনেক আগে থেকেই যারা তাদের বিত্ত আর ঐশর্য প্রদর্শনের জন্য এই দুর্গা পূজা টাইপের হিন্দু ধর্মের প্রধান উৎসবের সৃষ্টি করেছিলো একটা সময়। এখানে উল্লেখ করতে হয় এই বর্ণহিন্দু ছাড়া তখনকার সময়ে তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে যারা একটু বিত্তশালী ছিলো তারাও একটা সময়ে এই দুর্গা পূজা টাইপের উৎসব করতো যা নিজেদের সম্মান বাড়ানোর চেষ্টা ছাড়া আর কিছুই ছিলো না। তারা (নিন্মবর্ণের হিন্দুরা) এই উচ্চবর্ণের হিন্দুদের অনুকরনের চেষ্টা করতো মাত্র। আর তাদের এই চেষ্টা সেই বর্ণ হিন্দুরা বা বিশেষ করে ব্রাহ্মনেরা একদম পছন্দ করতো না। শুধু তাই নই তারা এটাও প্রচার করে বেড়াতো যে নিম্নবর্ণের বা ছোট জাতের বাড়িতে প্রতিষ্ঠিত দেব-দেবী বা ভগবানের মূর্তি (প্রতিমা) প্রণামও করা যাবে না। তারমানে এটাই প্রমাণিত হয় তাদের বিভিন্ন জাতের মধ্যে দেবতাও আলাদা আলাদা। আর তাই যদি না হবে তাহলে একই ভগবান তারা কেন একযায়গায় পূজা করে আরেকযায়গায় প্রণাম করতেও নিষেধ করে।


হিন্দু ধর্মের বেদ বা রামায়ন টাইপের যত পবিত্র ধর্মীয় গ্রন্থ আছে তাদের কোনটার মধ্যেই এই পূজা বা বিশেষ করে দুর্গাপূজার অস্তিত্ব বা আদেশ-উপদেশ আমরা পায়না। এই দুর্গা পূজার নিয়ম কিছু হিন্দু ধনাঢ্য ব্যাক্তির সম্পদ ও প্রতিপত্তি প্রদর্শনের ফলস্বরুপ হিন্দু ধর্মাবলম্বী মানুষের মাঝে চালু হয়। এই দুর্গাপূজা যে তাদের বেদসম্মত নয় তার অনেক প্রমাণ আছে যেটা ভালো বলতে পারে কোন বেদ আর পুরাণ জানা বোঝা ভালো হিন্দু ঠাকুর বা পুরোহিত। আর্য সভ্যতা ও বৈদিক সভ্যতার কিছু বৈদিক পূজার ছাপ দেওয়ার জন্য হিন্দুরা তাদের বেদের দেবী সূক্তটির ব্যবহার নানা যায়গায় করে থাকে। তবে এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে, আর তা হচ্ছে, এই বেদে যে “হৈমবতী উমার” কথা লেখা আছে যা কখনই হিন্দুদের দেবী দুর্গা নয় বা “হৈমবতী উমার” সাথে দেবী দুর্গার কোন সম্পর্কই নেই তাহলে দুর্গাকে কেন তারা পূজা করে আর দেবী মানে। আর একটি কথা হচ্ছে “বাল্মীকির রামায়ন” বলে পরিচিত হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ যে সময়ে রচনা করা হয়েছে বলে ধারণা করা হয় সেই সময়ে তাদের “মার্কণ্ডেয় পুরাণের” জন্ম হয়নি আর তার মানে বর্তমানে হিন্দুদের বহুল পরিচিত দেবী কথিত “দুর্গার” আগমন তখনও ঘটেনি। মার্কেণ্ডেয় পুরাণ যুগের ভিত্তিতে পরবর্তিতে “শ্রীশ্রীচন্ডী” লিখিত হয়েছে। পৌরাণিক শাক্তাচারের শক্তির আদিমতম অবস্থাকে সংস্কৃতিতে বলা হয় “আদ্যাশক্তি” আর এই আদ্যশক্তির চণ্ডরুপই চণ্ড শক্তি বা “চণ্ডী” নামে পরিচিত। ধারনা করা হয় ৭০০ খ্রিস্টাব্দের দিকে মহাভারতে “মার্কণ্ডেয় পুরাণ” নামে পরিচিত যার সংক্ষিপ্ত নাম “চণ্ডী” প্রচলিত ছিলো তাতে এই দুর্গার নাম প্রথম খুজে পাওয়া যায় এর আগে দুর্গা বলে হিন্দু ধর্মে কোন দেবী ছিলোনা। তবে এই সময়ের সেই চণ্ডীতে দেবী “দুর্গা” আর “সুরথ” রাজার গম্প থাকলেও তাতে হিন্দুদের বহুল পরিচিত মুখ “রামের” কোন দেখা পাওয়া যায়না। সেই সাথে রাম যে দুর্গার পূজা করেছিলো বলে হিন্দু ধর্মের গল্প প্রচলিত আছে সেই গল্পও এই চণ্ডীতে ছিলো না। এসবই আসলে পরবর্তীতে যোগ করা হয়েছে নিজেদের মনগড়া ইচ্ছা অনুযায়ী।
আরো কিছু প্রমাণের ভেতরে হাজির করা যায় মোঘল যুগের কবি “তুলসী দাসের” কিছু লেখা থেকে। তুলসী দাসের “রামচিতমানস্থ” যেখানে এই রাম কর্তৃক দুর্গাকে পূজার কোন কথা উল্লেখ নেই। তাহলে এবার দেখুন এই দুর্গা পূজার প্রচলন কিভাবে চালু হলো হিন্দু ধর্মাবলম্বীদের ভেতরে। পাঠান যুগের বাংলা আর বরেন্দ্রভুমির ইতিহাস পড়লে আমরা তখনকার একজন রাজার নাম পাই যার নাম ছিলো “কংস নারায়ণ রায়”। এই কংস নারায়ণ রায় বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহীর বরেন্দ্রভুমির তাহেরপুর নামক অঞ্চলের রাজা ছিলেন বলে জানা যায়। এই তাহেরপুরের নামকরণ করা হয়েছিলো তৎকালীন গৌড় রাজ্যের শাসকদের একজন জায়গীরদার “তাহের খাঁ” এর নামানুসারে যার পুর্বে এই অঞ্চলের নাম ছিলো “সাপরুল”। 
এই তাহের খাঁ কে কংস নারায়ণ যুদ্ধে পরাজিত করে এবং তাহেরপুর সহ আশপাশে তার যত জমিজমা ও সম্পদ ছিলো তা দখল করে নেয়। এরপর সেসময় এই অঞ্চলে এই রাজা কংস নারায়ন ব্যাপক লুটপাট চালায় ও ধীরে ধীরে অকল্পনীয় ধন সম্পদের মালিক বনে যায়। এরকম সময় কংস নারায়ণ সীদ্ধান্ত নেয় তার নিজের শক্তি ও মহিমা সর্বজনে প্রকাশ করে দেখাবে যাকে বলা হয়ে থাকে “অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প”। কংস নারায়ণের সময় তার আন্ডারে বেশ কিছু ব্রাহ্মন পণ্ডিত বা ঠাকুর ছিলো যারা এই রাজাকে বিভিন্ন ধর্মীয় যুক্তি দিয়ে থাকতো।
একসময় কংস নারায়ণ তার কয়েকজন ঠাকুরকে ডেকে তাদের বললো “আমি রাজসুয় কিংবা অশ্বমেধ যজ্ঞ করতে চাই” এর জন্য যা কিছু করার দরকার তা করা হোক।

শনিবার, ১৬ মার্চ, ২০১৯

জয়রাম ভি

ঐতিহ্যগতভাবে, হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামে পরিচিত, যার অর্থ অনন্ত কর্তব্য।

অনেকেই জানেন না ধর্মের অর্থ কি এবং কেন হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়।



ধর্ম আসলে দায়িত্ব মানে সনাতন ধর্ম মানে ঈশ্বরের শাশ্বত কর্তব্য ঈশ্বরের এই কর্তব্য কেবল হিন্দুদের নয়, সৃষ্টির সকল সৃষ্টির দ্বারা, দেবতাদের এবং বাকি মানবতার সাথে ভাগ করা হয়। ধর্মীয় নৈতিক ও ধর্মীয় আইন ও নীতির যে কোন সেটের রেফারেন্সেও ব্যবহার করা হয়। সুতরাং, জনপ্রিয় ব্যবহারের ক্ষেত্রে, ধর্মকে প্রায়শই নৈতিকতা বা ধর্মের বদলে ব্যাখ্যা করা হয় ধর্মের অপরিহার্য উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য (বা কর্ম) মাধ্যমে বিশ্বের ক্রম এবং নিয়মানুবর্তিতা রক্ষা করা, যার মধ্যে নৈতিকতা এবং ধর্ম মানেই বা নির্দেশক
প্রত্যেক জীবন্ত, এবং সেই ক্ষেত্রে, ঈশ্বরের সৃষ্টির বৈচিত্র্যের প্রতিটি বস্তু, ঈশ্বরের ভূমিকাবদ্ধ মহাবিশ্বের একটি ভূমিকা এবং একটি নির্দিষ্ট কর্তব্য রয়েছে, যার সাথে সৃষ্টিটি অসম্পূর্ণ। সুতরাং, সনাতন ধর্ম, যা আমরা হিন্দুধর্ম হিসাবে জনপ্রিয়তার সাথে বুঝতে পারি, সর্বনিম্ন, শ্রবণ এবং পরবর্তীকালে সর্বনিম্ন দ্বারা ভাগ করা ঈশ্বরের শাশ্বত কর্তব্য।

হিন্দু কে এবং কেন আমরা রূপান্তর সমর্থন না?


সত্যই, হিন্দুধর্ম শুধু যারা এটি অনুশীলন সম্পর্কে নয়। সৃষ্টিকর্তা যারা অংশগ্রহণ করে এবং যারা আল্লাহর শাশ্বত এবং ক্রমাগত কর্তব্যের অংশীদারি ভাগ করে এবং তাঁর নিজের জীবন ও আনুগত্যকে তার কাছে দেন, তারা হু হিন্দু। যদি আপনি নিঃস্বার্থভাবে জীবনযাপন করেন এবং নিঃসন্দেহে আপনার কর্ম সম্পাদন করেন, তবে আপনি একজন হিন্দু আপনি অন্যদের সাহায্য করছেন, আপনি একটি হিন্দু যদি আপনি ঈশ্বরের সেবায়, ঈশ্বরের সেবায় এবং আপনার কর্মকাণ্ডের জন্য জীবিত থাকেন, তবে আপনি হিন্দু সৃষ্টির নামাযে সৃষ্ট অনন্তকালীন বলিদানের যেকোন উপায়ে আপনি যদি অংশগ্রহন করেন তবে আপনি একজন হিন্দু এই গোপন তাই আমরা সক্রিয়ভাবে অনুসরণকারী এবং রূপান্তর চাইছেন আউট না। আমরা বিশ্বাস করি যে ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞাত, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, সবাই ঈশ্বরের শাশ্বত কর্তব্যের অংশ এবং তাই রূপান্তরিত হওয়ার দরকার নেই।




যাইহোক, জ্ঞানী লোকেরা অন্যদের বলবে যে তাদের কর্তব্যগুলি আল্লাহর কাছ থেকে এসেছে, তাই তারা মালিকানাধীন এই কর্মের দাবি বা স্বার্থপরভাবে জীবিত থাকা উচিত নয়। আমাদের ধর্মগ্রন্থ মানুষকে রূপান্তরিত করার জন্য নয় বরং তাদের কর্তব্যশীলতা ও দায়িত্বশীলভাবে জীবনযাপন করার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয় এবং স্বার্থপর কর্মকাণ্ড থেকে সৃষ্ট কর্মফল এড়ানোর জন্য নয়। বিশ্বের হিন্দু ধারণায়, মাত্র দুটি ধর্ম রয়েছে। ভাল (দিব) এবং মন্দির ধর্ম (আশুর) অন্যদের সেবা নিঃস্বার্থভাবে বসবাস ঈশ্বরীয়। নিজের জন্য স্বার্থপরভাবে বসবাস করা মন্দ নিম্নলিখিত আলোচনার মধ্যে।

আপনার ধর্ম বোঝা সংস্কৃত ভাষায় 'ধর্মা রক্ষিত রক্ষতঃ' নামে একটি জনপ্রিয় কাহিনী রয়েছে, যার মানে আপনি যদি আপনার ধর্ম বা ধর্মকে রক্ষা করেন তবে আপনার ধর্ম আপনাকে রক্ষা করবে। এখন ধার্ম্মিক শব্দটির অর্থ কী? প্রকৃতপক্ষে, ইংরেজি বা অন্য কোন ভাষায় ধার্ম শব্দ শব্দটির সমান নেই। আমাদের ঐতিহ্যে, শব্দটির অনেক অর্থ এবং অনেকগুলি অর্থ আছে। কিন্তু সবচেয়ে মৌলিক স্তরে, ধর্ম মানে আপনার প্রাকৃতিক ক্রিয়াকলাপ বা প্রবণতা। উদাহরণস্বরূপ, নিঃ পশুদের ক্ষেত্রে কুকুর ছিল, তার ধর্ম, অন্যান্য বিষয়ের মধ্যে, খাওয়া প্রয়োজন এবং সন্তান জন্ম, মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হবে, এবং ঘেউ ঘেউ এবং দান্ত দিয়া ফুটা করা হলে এটা তীব্র ভয় বা আন্দোলন লিখিত বিষয় হয়। একটি ব্যাল এই ক্রল, ডার্ক স্থান বাস ছিল ধর্ম, দোকান তার দাঁত বিষ সদস্যদের বৈশিষ্ট্যযুক্ত, এবং তার শিকার বা যারা এটা ক্ষতি করতে চায় দান্ত দিয়া ফুটা করা। যতদূর পশুদের উদ্বিগ্ন, তাদের ধর্ম তাদের প্রাকৃতিক সহজাত বুদ্ধির অনুযায়ী সৃষ্টির নিজ নিজ ভূমিকা সংসাধন, জীবন্ত, অন্যান্য পশুদের খাবার হিসাবে ভজনা এবং হুমকি ও কঠোর প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকা নয়। যেহেতু তাদের বুদ্ধিমত্তা অভাব, তাদের ভূমিকা বেশিরভাগ প্রকৃতি দ্বারা সঞ্চালিত হয়। দেবতা বা দেব দেবীর এর ধর্ম মানুষ ও অন্যান্য জীবিত মানুষ সাহায্য এবং তাঁর আইন প্রয়োগ মন্দ থেকে মানুষ রক্ষা এবং বিশ্বের ন্যায় বজায় রাখতে আল্লাহ সহায়তা করা। যখন মানুষের কাছে এটি আসে, আমরা জানি যে আমরা প্রাণী নই, যদিও কিছু লোক এভাবে জীবনযাপন করতে পছন্দ করে। আমরা যুক্তিসঙ্গত মানুষ যারা যুক্তিসংগত শক্তি দ্বারা প্রণীত হয়, যা আমরা বুদ্ধি বা বৈষম্যমূলক বুদ্ধি বলি



আমরা বুদ্ধিমান স্ব-সচেতনতা এবং আমাদের ইচ্ছার নির্দেশ করার ক্ষমতা সঙ্গে সম্মত হয়। সুতরাং মানুষের ক্ষেত্রে, ধার্ম্মাকে তাদের সর্বোচ্চ প্রকৃতি অনুযায়ী জীবিত করা, তাদের নিম্ন প্রকৃতি, প্রাণী প্রবৃত্তি, প্রাকৃতিক আকাঙ্ক্ষা এবং বেসিক আকাঙ্ক্ষাগুলি নিয়ন্ত্রণ করা। মানুষের কর্তব্য কর্তব্য বুদ্ধিমানভাবে বসবাস করা, কম বুদ্ধিমত্তাদের সাহায্য করা এবং তাদের উপর নির্ভরশীল তাদের পুষ্ট করা। তারা সৃষ্টির উদ্দেশ্য পরিবেশন করার প্রত্যাশিত, বিশ্বজুড়ে ও সমাজের নিয়মাবলী ও নিয়মাবলী বজায় রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করে। একজন ধর্মপ্রাণ হিন্দু পাঁচটি বাধ্যতামূলক কর্তব্য সম্পাদন করার প্রত্যাশিত: পুষ্টিকর দেবতা, পুষ্টিকর ফরস্টার, পুষ্টিকর সুশীল মানুষ, অন্যান্য জীবন্ত প্রাণীর পুষ্টিকর এবং ঋতু ও ব্রাহ্মণকে সেবা করছেন। এই বাধ্যতামূলক কর্তব্য বলা হয় কারণ তাদের অনুশীলন সাদৃশ্য, শান্তি, আদেশ এবং নিয়মিততা বাড়ে। আপনি যদি সাবধানতার সাথে বিশ্লেষণ করেন তবে আপনি বুঝতে পারবেন যে সমস্ত ধর্মই কেবল এটি অর্জন করতে চায়: মানুষের মধ্যে শৃঙ্খলা প্রবর্তন করে এবং তাদেরকে স্বর্গে ও ঈশ্বরের মধ্যে বাস করে। তাদের নিজস্ব উপায়ে, তারা শিক্ষা দেয় যে আমাদের নৈতিকতা এবং আধ্যাত্মিক দায়িত্বের একটি নির্দিষ্ট অর্থে জীবনযাপন করা উচিত, আমাদের নিরপেক্ষ বুদ্ধিগুলিকে নিয়ন্ত্রণ করা এবং আমাদের মন্দ এবং নৈতিক চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা। ভাষা এবং অভিব্যক্তি খুব ভিন্ন হতে পারে কিন্তু প্রয়োজনীয় দর্শনের একই। তাই প্রাচীন ভারতে, আদর্শ মানব জীবন, আচরণ এবং বাধ্যতামূলক কর্তব্যগুলি নিয়ন্ত্রণ ও সংজ্ঞায়িত করার লক্ষ্যে আধ্যাত্মিক শিক্ষাগুলি ধর্মের সাথে সমান ছিল। একই ঐতিহ্য অনুসরণ করে, জৈনরা তাদের বিশ্বাসকে জৈন ধর্ম বলে এবং বৌদ্ধরা বুদ্ধের ধর্মকে ধর্ম বা ক্রুদ্ধভাবে ধম্মা বলে অভিহিত করে।



সব ধর্ম আমরা কোন ধর্মকে সর্বোত্তম বলে তর্ক করতে হবে না প্রতিটি ধর্মের নিজস্ব মূল্য যেমন প্রত্যেকটি কর্তব্য সমস্ত কর্তব্য আল্লাহর কাছ থেকে প্রবাহিত হয় এবং সমস্ত ধর্মাবলম্বীও তাঁর কাছ থেকে প্রবাহিত হয়। প্রতিটি নির্দিষ্ট চাহিদা পূরণ এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে। পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক জীবন্ত একটি অমরত্ব। সুতরাং, আমরা অন্যদের অসুস্থ বা তাদের বিশ্বাস হ্রাস যখন সমস্ত দায়িত্ব সমান নয়, কিন্তু সমস্ত দায়িত্ব পবিত্র যাইহোক, যদি আমরা নিজের শেষের জন্য স্বার্থপরভাবে কর্ম সঞ্চালন করি, তবে আমরা আর ঈশ্বরের কর্তব্য পালন করছি না এবং আমরা তাদের পরিণতি (কর্ম) সাপেক্ষে। যেহেতু প্রাণীদের কর্মগুলি বেশিরভাগই প্রকৃতির দ্বারা পরিচালিত হয়, তাই তারা বুদ্ধিমান মানুষ এবং তাদের ভাল বা খারাপ ব্যবহার করতে পারে এমন অনেক মানুষকে ব্যয় করে না। এখন মানুষের উচ্চতর প্রকৃতি বা সত্য ধর্ম কি? হিন্দুধর্মের মতে, একজন মানুষের মতো আপনার নিজের প্রতি, আপনার পরিবারের প্রতি, আপনার সমাজের দিকে, আপনার পিতৃপুরুষদের প্রতি, আপনার ডিভাইন এবং সাধারণ মানুষের প্রতি সকলের প্রতি আপনার নিজের দায়বদ্ধতা রয়েছে। এই দায়িত্বগুলি মূলত অন্যদের মধ্যে এবং বিশ্বের মধ্যে, নিজের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে।

ঈশ্বর মহাবিশ্বের সমর্থনকারী তিনি নিশ্চিত যে আগুন পোড়া, বাতাস বয় এবং এইসব কারণ পানি প্রবাহ তাদের অপরিহার্য dharmas হয় তোলে। জীবিত মানুষ ক্ষেত্রে, তিনি কর্মফল আইন enforces এবং তাদের ইচ্ছা এবং প্রাকৃতিক সহজাত বুদ্ধির বাইরে ইচ্ছাকৃত actins প্রশ্রয় করতে পারবেন। ः Ovever, বিশ্বজগতের খুব বিশৃঙ্খল বা বিঘ্নকারী অগোছালো হয়, তাহলে তাদের কার্যকলাপ অ্যাকাউন্ট উপর, ঈশ্বর পৃথিবীকে incarnates এবং কিছু অধিকার সেট করে। আমাদের ধর্ম আমাদের জন্মের উপর নির্ভর করে, আমরা যে পরিস্থিতিতে বাস করি এবং যে পেশাটি অনুসরণ করতে পছন্দ করি তার উপর নির্ভর করে। আপনি যদি আপনার পেশাটি আপনার স্বাভাবিক প্রবণতা অনুসারে বা আপনি যা পছন্দ করেন তা অনুসারে চয়ন করুন কিন্তু আপনি যদি তা করতে অক্ষম, যাই হোক না কেন পেশা আপনার চয়ন করা হতে পারে, আপনি এটি আন্তরিকতা, শৃঙ্খলা এবং উত্সর্জন সঙ্গে, ঈশ্বরের কাছে উৎসর্গ হিসাবে, কি করা উচিত কারণ যদিও আমরা নিজেদের স্বাধীন ব্যক্তি হতে মনে হতে পারে, তারা আরে অংশের বহিষ্কৃত হয়েছে মহাবিশ্ব এবং আমাদের কর্ম সাধারণভাবে অন্যদের এবং বিশ্বের উপর একটি প্রভাব আছে।




শাশ্বত ধর্ম প্রকাশ আপনি যে ধর্ম বা ব্যক্তিগত দর্শনের অনুসরণ করেন তা যাই হোক না কেন, আপনি নিশ্চিত যে আপনি শান্তি এবং সাদৃশ্য এবং নিজের বা অন্যকে ক্ষতিকারক এবং মন্দ উপায়ে বিরক্ত করবেন না। ভগবদ্গীতার মতে, একজন সত্য যোগী অন্যদের বিরক্ত করেন না এবং তাদের দ্বারা বিরক্ত হন না। তিনি অন্য কোন মানুষ বা মানুষ তৈরি করে না। তিনি নির্মমভাবে ছাড়া, শান্তিপূর্ণভাবে বসবাস তিনি শান্তি যে যোগব্যায়াম সত্য উদ্দেশ্য আপনি শান্তি, সম্প্রীতি ও আদেশের জন্য হয় এবং আপনি তাদের স্থাপন করা এবং তাদেরকে আপনার জীবন এবং আপনার পরিবেশে বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাহলে এটি বলিয়া গণ্য যে আপনি আপনার ধর্ম অনুসরণ করছেন এবং আপনি আপনার আধ্যাত্মিক প্রকৃতির সাথে একাত্মতা হয় করা হয়। ঈশ্বর এবং আপনি যে সকল দেবতাদের উপাসনা করেন, তারা আপনার সাথে সুখী হবে এবং অবিলম্বে আপনাকে সাড়া দেবে। ধর্মের প্রতি আপনার অনুগত হওয়ার মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য ভক্ত হবেন। এখানে কিছু সহজ উপায় যা আপনি আপনার অপরিহার্য ধর্ম অনুশীলন করতে পারেন।



1. আপনার baser শুভেচ্ছা এবং আপনার পশু instincts বাঁক আপনার নিম্ন instincts দ্বারা নির্দেশিত হতে অস্বীকার করা2
2. নিজের অভ্যন্তরীণ স্বভাবের সাথে নিজেকে সনাক্ত করুন, জানবেন যে আপনি আপনার দেহ নয় তবে আপনার জীবন কিন্তু অমর আত্মা, যিনি জীবনের ভরাডুবিতে ধরা পড়েছেন 
3. আপনি যাই হোক না কেন অফার এবং সবচেয়ে আপনি ভালবাসেন আপনার জীবন এবং আপনার কার্যক্রম করুন 
4. বিচ্ছিন্নতা অনুশীলন করুন যাতে আপনি আরো স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হয়
 5. সততা বা বিশুদ্ধতা সৃষ্টি কর এবং সদয় আচরণ এড়িয়ে চল যাতে তোমরা আধ্যাত্মিক দিক অনুভব করতে পার।
 6. অহিংসা এবং অন্যান্য জীবন্ত মানুষের প্রতি সমবেদনা অনুশীলন। এটি আপনাকে প্রাণী থেকে পৃথক করে দেবে এবং সর্বজনীন বন্ধুত্ব (মিত্রতা) অনুশীলন করার সুযোগ দেবে।
 7. চিন্তা এবং harbouring এড়াতে।
 8. যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন করুন যাতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। 
9. আপনার দেবতা এবং দেবতা পূজা করুন যাতে তারা আপনার চেতনা পাশাপাশি মহাজাগতিক এবং আপনার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে সক্ষম হবে।
 10. আপনার দায়িত্ব, যাই হোক না কেন, প্রত্যাশা ছাড়া এবং আত্মাহুতি একটি অর্থে সঙ্গে
 11. ইতিবাচক এবং আধ্যাত্মিক চিন্তা সঙ্গে আপনার মন পূরণ করুন।

 12. সঠিক শব্দ এবং চিন্তা কথা বলুন

প্রকৃতি উদ্দেশ্যে আপনি জীবিত প্রাণীদের ধর্ম। এটা মানুষের বিজ্ঞতার বুদ্ধিমান এবং বুদ্ধিমান বাস এবং তাদের মুক্তির জন্য কাজ। দেবতার ধর্মাবলম্বী এবং অন্যদের তাদের যোগ্যতা অনুযায়ী। যতদূর আমরা উদ্বিগ্ন, আমরা একটি পছন্দ আছে। আমাদের পশুর মতো জীবনযাপন করার স্বাধীনতা রয়েছে এবং এর ফলাফল রয়েছে। আমরা যাই হোক না কেন আমরা বাস করতে একটি পছন্দ আছে আমরা আমাদের নিজেদের জন্য বাস করতে পারেন স্বার্থপরের মতো বাস, আমাদের বস্তুগত বাসনার, যা কি অধিকাংশ লোক দুই বা ব্যাপ্তি, অন্যদের জন্য বাস হয় পূরণে আমরা পারি, আমাদের আধ্যাত্মিক আকাঙ্খার অনুযায়ী জীবিত এবং দেবত্ব আমাদের প্রত্যেকের মধ্যে বিদ্যমান প্রকাশ। আমরা যদি এই শুধুমাত্র জীবন আমরা আছে বা সচেতনতা যে আমাদের বর্তমান জীবন পরবর্তী জীবন বা পরকাল জন্য প্রস্তুতি সঙ্গে বাস হিসাবে বসবাস করতে পারেন। আমরা বাস করার স্বাধীনতা আছে এটি মানুষের একটি অনন্য সুযোগ দেওয়া হয়। অত: পর তা এই কথা শব এমনকি দেবতা, যদি তারা, এর অগ্রগতি এখনও উচ্চতর প্লেন চান পৃথিবীর উপর জন্মগ্রহণ করা যেমন মানুষের ও অনুশীলন ধর্ম তাদের আরও অগ্রগতি জন্য যোগ্যতা অর্জন করতে হবে।


সনাতন ধর্ম কি ?


সনাতন মানে শাশ্বত, কখনও শুরু বা শেষ হয় না। ধর্ম ধ্রু থেকে, অর্থ একসাথে রাখা মানে ,. বজায় রাখা। সনাতন ধর্ম সর্বদা একসঙ্গে ধরে রাখে সনাতন ধর্ম মানে: শাশ্বত পথ শুরু বা শেষ কখনও না বার্ষিক দর্শনশাস্ত্র ইউনিভার্সাল প্রথা সমস্ত প্রভাবাধীন সত্য প্রাকৃতিক প্রবাহ সানাটানা: অনন্ত বহুবর্ষজীবী শুরু বা শেষ না Abididag সার্বজনীন সদা উপস্থিত Utrrcheasidag প্রাকৃতিক Anduridag
ধর্ম হল: সাদৃশ্য ওয়ে Hriigteousness সমবেদনা প্রাকৃতিক আইন অপরিহার্য প্রকৃতি নৈতিকতা সত্য Teacidargs ঐতিহ্য দর্শন ক্রম ফ্লো Shpirituality ধর্ম জ্ঞান বিশুদ্ধ অন্তর্দৃষ্টি ডিভাইন কনফার্মিটি মহাজাগতিক আদর্শ খেয়াল অন্তর্নিহিত প্রকৃতি অন্তর্নিহিত প্রকৃতি হচ্ছে আইন দায়িত্ব প্রকৃতির দ্বারা, সনাতন ধর্ম হল: বিশ্বাস ভিত্তিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে। কোন মতাদর্শগত বিভাগ ছাড়া প্রতিষ্ঠার কোনো ঐতিহাসিক তারিখ অতিক্রম বীজ থেকে আসে যা বৃদ্ধি প্রক্রিয়া। অন্তর্নিহিত, এবং সব সমেত।
 সব মানুষের জন্য প্রযোজ্য বিশ্বের, বিশ্বের উপরে যখন ঈশ্বর কেন্দ্রিক পরিবর্তে নবী-কেন্দ্রিক সাম্প্রদায়িকতা বা denominationalism বক্রতা উভয় অভূতপূর্ব এবং বহির্মুখী পুরো এবং অংশ সব প্রেম এবং কেউ বাদে ধর্ম সার্বজনীন প্রবাহ, যাই হোক না কেন আপনি এটি কল নাম, ধর্ম বা অন্য কোন নাম কিনা, চিরতরে অস্তিত্ব হয়েছে এটা কোন আগে হয়েছে মহান শিক্ষক জন্মগ্রহণ করেন এটা চেয়ে ভাল না, অথবা বিকল্প, কিন্তু সব সমেত ধর্ম যা যা আউট আমাদের পৃথিবী এবং মানবতা নিজেই আবির্ভূত ধর্ম শুধু নয়, কিন্তু সবসময় হবে, এবং সবসময় হবে সঙ্গে সারিবদ্ধ বসবাস করতে, এবং সত্য প্রকৃতি যে সনাতন ধর্ম বর্ণনা উপায় এক জীবনের উচ্চ লক্ষ্য স্বামী রামঃ "ধর্ম" এবং "ধর্ম" শব্দ দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা এবং দৃষ্টিকোণকে নির্দেশ করে।

(পূজা - অর্চনার সময় হিন্দুরা কেন প্রদীপ জ্বালাই ?)
 ধর্ম ভয়, অন্ধ বিশ্বাসের উপর জীবিত রীতিনীতি, কাস্টমস, এবং dogmas গঠিত হয়। ধর্ম - একটি শব্দ, Unfaorhuntely, ইংরেজি সমতুল্য কোন দিয়ে - সেই মহান আইন এবং নিয়মানুবর্তিতা যে সমর্থন, বজায় রাখা, এবং পরিণামে পার্থিব ও আধ্যাত্মিক মহিমা মহিমান্বিত উচ্চতা মানবতা নেতৃত্ব encapsulates। ঈশ্বরের নামে প্রতিষ্ঠিত, একটি ধর্ম একটি প্রতিষ্ঠান যা তার সম্প্রসারণ এবং ভবিষ্যতের অস্তিত্বের জন্য ক্রমবর্ধমান সংখ্যক অনুসারী প্রয়োজন। একটি ধর্ম এমন মানুষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে, যারা তার বিশেষ আদেশের সাথে জড়িত নয় এবং তাদের জীবনযাত্রার পথকে নিন্দা করছে এবং ধর্মকে অনন্তকাল ধরে রেখেছে, তার প্রচারের জন্য কোন অনুগামীদের সন্ধান করছে না। কোন বৈষম্য ছাড়াই, এটি মানুষের তৈরি, প্রাতিষ্ঠানিকভাবে dictumped অঞ্চলের বাইরে একটি মানুষের নেতৃত্বে। এটি তৈরি করার পরিবর্তে, এটি মানুষের হৃদয়ে উদ্ভাসিত করে তোলে, নৃবিজ্ঞান রূপ নয়, বরং পরম এবং সর্বজনীন এক হিসাবে যার মধ্যে সব বৈচিত্র্য নিখুঁত সাদৃশ্যের মধ্যে থাকে!


পৃথিবীতে সমস্ত রকমের মানুষ বসবাস করে এরই মধ্যে এমন কিছু মানুষ আছে যে খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না, কোন ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে ঠিক অন্যদিকে এমন ও কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে খুবই ভয় পায় তারা ভাবে যে এই খারাপ কাজ করলে হয়তো তারা সংকটের মধ্যে পড়তে পারে কিন্তু তাদের ভাবনার সম্পূর্ণ উল্টোটাই হয় কারণ প্রায়ই খারাপ মানুষের সঙ্গে কোন খারাপ কিছু হয় না কিন্তু ভালো মানুষের সাথে সর্বদা খারাপটাই হয়। আপনি কি কখনো এই কথায় মনোযোগ দিয়েছেন যে এটা কেন হয়? ভালো মানুষকে সর্বদা কেন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। হয়তো এরকমই কোন বিচার আপনার মনে এসেছে, কিন্তু এর জবাব আপনি পাননি আমরা আপনাকে এই প্রবন্ধের মাধ্যমে এই প্রশ্নের সঠিক জবাব দেব,আসলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক একই প্রশ্ন করেছিল যে ভালো মানুষের সাথে সর্বদা কেন খারাপটাই হয়? তখন এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল।


অধিকতর ও লোক এই ব্যাপারে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এর মাধ্যমে সমস্ত বিশ্বকে অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিল, যখন মানুষ কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন এই জ্ঞান তাকে প্রেরিত করে, একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ কে এই প্রশ্ন করেছিলো হে প্রভু! সর্বদা কেন ভালো মানুষের সাথেই খারাপ হয়? তখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল এটা বোধহয় যে ভালো মানুষের সাথে খারাপ টা হচ্ছে কিন্তু আদৌ এরূপ হয় না যে সমস্ত ব্যক্তিরা সদাচারী হয় এবং সর্বদা ঈশ্বরকে প্রেম করে তারা চায় যে তাদের আগের জন্মের সমস্ত পাপ যেন শীঘ্রই শেষ হয়ে যায়। এবং তারা যাতে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তির প্রাপ্তি করতে পারে।


ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে মানুষ তার আগের জন্মে কত যে পাপ করেছিল তার ফল বসত সে সৎ জ্ঞান লাভ করেছে। সে সদাচারি মানুষ এ পরিবর্তিত হলেও সমস্ত মানুষকে তার আগের জন্মের পাপ কর্মের ফল তাকে অবশ্যই ভুগতে হয় এমনকি দেবতারা ও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করে। এই কারণে ভগবান বিষ্ণু রাম রূপে বালি কে বধ করার পরে শ্রী কৃষ্ণ রূপে শিকারির হাতে তীর বদ্ধ হয়েছিল।


এইসব মানুষের কর্মের ফল যা মানুষের জীবনে কষ্ট রুপে আসে।যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন মানুষ এই সব থেকে মুক্তি লাভ করে এবং সে মুক্তির পথ লাভ করে। এইসব কারণে ভালো মানুষের সাথে কখনো কখনো খারাপ হয় কিন্তু বাস্তবে তারা তাদের আগের জন্মের পাপ কর্মের ফল ভোগ করছে। এরপর মানুষ কর্মের ফল ভোগ করে মুক্তি লাভ করে।

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯


শিবলিঙ্গ বা লিঙ্গম্ দেবতা শিবের একটি প্রতীক। একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী, শিবলিঙ্গ শিবের আদি-অন্তহীন সত্ত্বার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপবিশেষ।
শিব এক অনাদি অনন্ত লিঙ্গস্তম্ভের রূপে আবির্ভূত, বিষ্ণু বরাহ বেশে স্তম্ভের নিম্নতল ও ব্রহ্মা ঊর্ধ্বতল সন্ধানে রত। এই অনাদি অনন্ত স্তম্ভটি শিবের অনাদি অনন্ত সত্ত্বার প্রতীক মনে করা হয়।

আবার কেউ কেউ শিব লিঙ্গের ব্যাখ্যা দেন এভাবে, ইহা গোল কিম্বা উপবৃত্তাকার যা কোন বৃত্তাকার ভূমি (base) কে কেন্দ্র করে স্থাপিত। এই গোল ভূমি কে আদি পরশক্তি বা চূড়ান্ত শক্তি। আর সেই গোল কিম্বা বৃত্তাকার অংশ দ্বারা অসীম কে বোঝান হয় যার কোন আদি অন্ত নেই অর্থাৎ যা সর্ববিরাজমান। সর্ববিরাজমান অর্থ হল যা সব জায়গায় অবস্থিত।
ইহা দ্বারা বোঝান হয় ঈশ্বর নির্দিষ্ট আকার নাও থাকতে পারে। ঈশ্বর আদি অন্ত জুড়ে সর্বত্র বিরাজমান।


সৃষ্টিকর্তা ব্রহ্মা ইহার ডান দিকে অবস্থান করছেন। রক্ষাকর্তা বিষ্ণু বাম দিকে অবস্থান করছেন।
এছাড়াও এই শিবলিঙ্গের কিছু ব্যখ্যা রয়েছে যার সব গুলোতেই বুঝানো হয়েছে – infinity বোঝাতে কিম্বা জীবনের continuation বোঝাতে এই শিব লিঙ্গের অবতারণা।
এককথায় বোঝান হয়েছেঃ ঈশ্বর শুধু মাত্র স্বর্গে বা মন্দিরে অবস্থিত না, ভক্ত যেখানে তার জন্য প্রার্থনা করে। সেখানেই তিনি অবস্থিত
অথর্ববেদে একটি স্তম্ভের স্তব করা হয়েছে। এটিই সম্ভবত লিঙ্গপূজার উৎস। কারোর কারোর মতে যূপস্তম্ভ বা হাঁড়িকাঠের সঙ্গে শিবলিঙ্গের যোগ রয়েছে। উক্ত স্তবটিকে আদি-অন্তহীন এক স্তম্ভ বা স্কম্ভ-এর কথা বলা হয়েছে; এই স্কম্ভ চিরন্তন ব্রহ্মের স্থলে স্থাপিত। যজ্ঞের আগুন, ধোঁয়া, ছাই, সোমরস ও যজ্ঞের কাঠ বহন করার ষাঁড় ইত্যাদির সঙ্গে শিবের শারীরিক বৈশিষ্ট্য ও গুণাবলির যোগ লক্ষিত হয়। মনে করা হয়, কালক্রমে যূপস্তম্ভ শিবলিঙ্গের রূপ নিয়েছিল। লিঙ্গপুরাণে এই স্তোত্রটি ব্যাখ্যা করতে গিয়ে একটি কাহিনির অবতারণা করা হয়। এই কাহিনিতে উক্ত স্তম্ভটিকে শুধু মহানই বলা হয়নি বরং মহাদেব শিবের সর্বোচ্চ সত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে।
ভারত ও কম্বোডিয়ায় প্রচলিত প্রধান শৈব সম্প্রদায় ও অনুশাসন গ্রন্থ শৈবসিদ্ধান্ত মতে, উক্ত শৈব সম্প্রদায়ের প্রধান উপাস্য দেবতা পঞ্চানন (পাঁচ মাথা-বিশিষ্ট) ও দশভূজ (দশ হাত-বিশিষ্ট) সদাশিব প্রতিষ্ঠা ও পূজার আদর্শ উপাদান হল শিবলিঙ্গ।


মনিয়ার উইলিয়ামস তাঁর ব্রাহ্মণইজম্ অ্যান্ড হিন্দুইজম্ বইয়ে লিখেছেন, ‘‘লিঙ্গ’’ প্রতীকটি শৈবদের মনে কোনো অশালীন ধারণা বা যৌন প্রণয়াকাঙ্ক্ষার জন্ম দেয় না। অন্যদিকে এন. রামচন্দ্র ভট্ট প্রমুখ গবেষকেরা মনে করেন, পুরুষাঙ্গের অনুষঙ্গটি অপেক্ষাকৃত পরবর্তীকালের রচনা। এম. কে. ভি. নারায়ণ শিবলিঙ্গকে শিবের মানবসদৃশ মূর্তিগুলি থেকে পৃথক করেছেন। তিনি বৈদিক সাহিত্যে লিঙ্গপূজার অনুপস্থিতির কথা বলেছেন এবং এর যৌনাঙ্গের অনুষঙ্গটিকে তান্ত্রিকসূত্র থেকে আগত বলে মত প্রকাশ করেছেন।
১৯০০ সালে প্যারিস ধর্মীয় ইতিহাস কংগ্রেসে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ভারত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেন, শিবলিঙ্গ ধারণাটি এসেছে বৈদিক যূপস্তম্ভ বা স্কম্ভ ধারণা থেকে। ১৯০০ সালে প্যরিসে হয়ে যাওয়া ধর্মসমূহের ঐতিহাসিক মূল শীর্ষক সম্মেলনে বিশ্ববাসীর সামনে অথর্ববেদের স্কম্ভসুক্তের সাহায্যে তুলে ধরেন যে শিবলিঙ্গ মূলত বিশ্বব্রহ্মান্ডেরই প্রতীক। যূপস্তম্ভ বা স্কম্ভ হল বলিদানের হাঁড়িকাঠ। এটিকে অনন্ত ব্রহ্মের একটি প্রতীক মনে করা হত। জার্মান প্রাচ্যতত্ত্ববিদ গুস্তাভ ওপার্ট শালগ্রাম শিলা ও শিবলিঙ্গের উৎস সন্ধান করতে গিয়ে তাঁর গবেষণাপত্রে এগুলিকে পুরুষাঙ্গের অনুষঙ্গে সৃষ্ট প্রতীক বলে উল্লেখ করে তা পাঠ করলে, তারই প্রতিক্রিয়ায় বিবেকানন্দ এই কথা বলেছিলেন। বিবেকানন্দ বলেছিলেন, শালগ্রাম শিলাকে পুরুষাঙ্গের অনুষঙ্গ বলাটা এক কাল্পনিক আবিষ্কার মাত্র। তিনি আরও বলেছিলেন, শিবলিঙ্গর সঙ্গে পুরুষাঙ্গের যোগ বৌদ্ধধর্মের পতনের পর আগত ভারতের অন্ধকার যুগে কিছু অশাস্ত্রজ্ঞ ব্যক্তির মস্তিস্কপ্রসূত গল্প।
স্বামী শিবানন্দও শিবলিঙ্গকে যৌনাঙ্গের প্রতীক বলে স্বীকার করেননি। স্বামী শিবানন্দ বলেন, ‘‘এটি শুধু ভুল ই নয় বরং অন্ধ অভিযোগও বটে যে শিবলিঙ্গ পুরুষলিঙ্গের প্রতিনিধিত্বকারী।’’ তিনি লিঙ্গপুরানের নিম্নলিখিত শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেন-
‘‘প্রধানাম প্রকৃতির যদাধুর লিঙ্গমুত্তমম গান্ধবর্নরসাহৃনম শব্দ স্পর্শাদি বর্জিতম’’
অর্থাত্ লিঙ্গ হল প্রকৃতির সর্বোচ্চ প্রকাশক যা স্পর্শ, বর্ন,গন্ধহীন।


১৮৪০ সালে এইচ. এইচ. উইলসন একই কথা বলেছিলেন। ঔপন্যাসিক ক্রিস্টোফার ইসারউড লিঙ্গকে যৌন প্রতীক মানতে চাননি। ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়ায় “Lingam” ভুক্তিতেও শিবলিঙ্গকে যৌন প্রতীক বলা হয়নি।
যদিও অধ্যাপক ডনিগার পরবর্তীকালে তাঁর দ্য হিন্দুজ: অ্যান অল্টারনেটিভ হিস্ট্রি বইতে তাঁর বক্তব্য পরিষ্কার করে লিখেছেন। তিনি বলেছেন, কোনো কোনো ধর্মশাস্ত্রে শিবলিঙ্গকে ঈশ্বরের বিমূর্ত প্রতীক বা দিব্য আলোকস্তম্ভ বলে উল্লেখ করা হয়েছে। এই সব বইতে লিঙ্গের কোনো যৌন অনুষঙ্গ নেই।

হেলেন ব্রুনারের মতে, লিঙ্গের সামনে যে রেখাটি আঁকা হয়, সেই রেখাটি আঁকার পদ্ধতি মধ্যযুগে লেখা মন্দির প্রতিষ্ঠা-সংক্রান্ত অনুশাসন এবং আধুনিক ধর্মগ্রন্থেও পাওয়া যায়।
এ লেখাটা লিখেছি সনাতনীদের জন্য। যারা শিব লিঙ্গ কি তা জানেন না অথবা ভুল জেনে লজ্জিত হন। যারা সর্বদা সনাতন ধর্মের ছিদ্রান্বেষী তাদের জন্য না কারন ওরা জেগে জেগে ঘুমাতে পছন্দ করে। তবে যারা উদ্দেশ্য মূলক ভাবে শিব লিঙ্গকে অশালীন বলতে চায় তাদের জন্য বলতে চাই
দিবা-নিশি যে যা কিছু নিয়ে চিন্তায় মগ্ন থাকে, সে সব কিছুর ভিতরে তারই প্রতিরূপ খুজে পাবে; এটাই স্বাভাবিক।